চোট সরিয়ে সম্পুর্ন ম্যাচ ফিট বুমরা , বেঙ্গালুরুর বিপক্ষে আজ খেলতে পারেন তিনি
অবশেষে স্বস্তিতে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। সম্পূর্ণভাবে ফিট হয়ে মুম্বই দলে যোগ দিচ্ছেন জসপ্রীত বুমরা। বিসিসিআইয়ের থেকে ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে গিয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সও সোশাল মিডিয়ায় বুমরার কামব্যাকের খবর জানিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্ট ম্যাচে চোট পেয়েছিলেন জাতীয় দলের এই তারকা বোলার। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার সার্ভিস পায়নি দল। তবে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে ধীরে ধীরে ফিট হয়ে ওঠেন তিনি। প্রথমে জানা গিয়েছিল এপ্রিলের একেবারে শুরুতেই ম্যাচ ফিট হয়ে উঠবেন তিনি । কিন্তু সেটা পিছিয়ে যায়, কারণ বোর্ড বুমরাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি হয়নি। তবে এখন তিনি বোর্ডের ছাড়পত্র পেয়ে গিয়েছেন। আইপিএলে আজ মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সেই ম্যাচ শুরু হবে । বুমরা আজকে খেলবেন কি না , সেটা এখনো মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি । তবে তিনি আজকে খেললে বাড়তি আত্মবিশ্বাস পাবে মুম্বাই শিবির । এমনিতে তাদের অবস্থা ভালো নয় , চার ম্যাচ খেলে তারা জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে । লিগ টেবিলের অষ্টম স্থানে আছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল। দেখার বিষয় এটাই আজকে জয়ের রাস্তায় মুম্বাই ফিরতে পারে কি না ?*

.jpeg)
0 Comments