Voice take
নিউজ ডেস্ক 

গত ৬ই এপ্রিল কলকাতার নলিনী সভাঘরে শ্রী ভক্তগোপাল ভট্টাচার্যের আহ্বানে হয়ে গেলো আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের বার্ষিক কলকাতা শাখার সম্মেলন। বিগত কয়েক বছর ধরে ভক্তবাবু ও আর কয়েকজন সাহিত্য প্রেমী মানুষ এই মাতৃভাষার রক্ষা ও প্রসারের উদ্দেশ্য নিয়ে নিরলস পরিশ্রমের মাধ্যমে এই উদ্যোগকে আজ রাজ্যের সীমা ছাড়িয়ে ভারতের নানা প্রান্তে শুধু নয় বিদেশেও ছড়িয়ে দিয়েছেন। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে তাদের সংগঠন ও সম্মেলন হয়েছে, আগামী দিনে নেপাল, শ্রীলঙ্কা সহ আরও কিছু দেশে এই মাতৃ ভাষা রক্ষা ও তার প্রসারের উদ্যোগে সামিল হয়েছেন। এদিনের অনুষ্ঠানে অনেক বিশিষ্ট কবি, সাহিত্যিক সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী উপস্থিত হয় এবং তাদের শৈল্পিক পরিবেশনা মনকে ছুঁয়ে যায় ও অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে যিনি ছিলেন ওনার অত্যন্ত সুন্দর ছন্দ ও শব্দের পরিবেশনায় অনুষ্ঠানের মাধুর্য্য বৃদ্ধি করে। এই দিন সবার পরিবেশনাই অত্যন্ত মনোগ্রাহী ও সুন্দর। বিশেষ করে ঢেউ নাট্য গোষ্ঠীর কবিতা কোলাজ ,যার সংকলনে ছিলেন শ্রীমতি নবনীতা ব্যানার্জী তাকে ও তার সহ শিল্পীদের পরিবেশনা অসাধারণ। এছাড়া হাওড়ার একটি শ্রুতিনাটক গোষ্ঠী ও কিছু কবির স্বরচিত কবিতা পাঠ অসাধারন ছিল। এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ত্রিমাসিক পত্রিকা উড়ান প্রকাশিত হয়। অনেক লেখক লেখিকার খুব সুন্দর উপস্থাপনা বিশিষ্ট পত্রিকাটি যথেষ্ট যোগ্যতার দাবী করে। সব মিলিয়ে পুরো সন্ধ্যাটি একটি অনঙ্গ সুন্দর পরিবেশে সমাপন হয়। আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের শ্রীবৃদ্ধি কামনা করি, এবং ওনাদের পরবর্তী সম্মেলন সম্ভবত জুন মাসে ত্রিপুরায় হবে তার আগাম সাফল্য কামনা করি।