Header Ads Widget

মুর্শিদাবাদে হিংসা বিধস্ত এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন এর পরেই সেই কর্মসূচি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

 মুর্শিদাবাদে হিংসা বিধস্ত এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন এর পরেই সেই কর্মসূচি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়


Voice take

VOICE TAKE 

আজ দুপুর ১২টা নাগাদ মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভায় পৌঁছোন মুখ্যমন্ত্রী। এই সভা থেকেই পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে পূর্ব ভারতের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সভায় ভাষণ দিতে উঠে নানা প্রসঙ্গের পাশাপাশি মুর্শিদাবাদের সাম্প্রতিক দাঙ্গা পরিস্থিতির প্রসঙ্গও টানেন মমতা। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ ঘিরে বেশ কয়েক দিন ধরে অশান্তির আবহ চলেছে মুর্শিদাবাদে। সেই আবহে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, মে মাসের প্রথম সপ্তাহের দিকে মুর্শিদাবাদ যাবেন তিনি। পাশাপাশি, অশান্তির ঘটনায় নিহতদের ছেলেমেয়েদের পড়াশোনার যাবতীয় দায়িত্ব রাজ্য সরকার বহন করতে পারে, সে কথাও জানালেন তিনি। মমতা বলেন, ‘‘মনে রাখবেন একটা অশান্তি হয়েছে, দুঃখজনক। সেটাও বহিরাগতেরা কিছু স্থানীয় লোককে সঙ্গে নিয়ে করেছে। কী ভাবে করেছে, সেই কারণ আমরা তদন্ত করে দেখবো। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে কথা দিয়েছি, ১০ লক্ষ টাকা করে দেব। আমাদের সাংসদেরাও বলে এসেছেন, দরকার হলে তাঁদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেবে সরকার।’’

#POLITICALNEWS #WESTBENGAL #MAMATABANARJEE

Post a Comment

0 Comments