Header Ads Widget

পছন্দের পিচেও হার নাইটদের , গুজরাটের কাছে হেরে ক্রমশ প্লে অফে ওঠার রাস্তা কঠিন রাহানদের

KKR



VOICE TAKE


পছন্দের পিচ পেয়েও ঘরের মাঠ ইডেনে ম্যাচ জিততে ব্যর্থ নাইট রাইডার্স । গুজরাটের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কিং খানের দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে। প্রথম একাদশে করা হয় জোড়া পরিবর্তন । অফ ফর্মে থাকা কুইন্টন ডি কক ও এনরিক নোকিয়াকে বসিয়ে রহমানউল্লা গুরবাজ ও মঈন আলীকে খেলায় নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট , কিন্তু তা সত্ত্বেও কাঙ্খিত জয় অধরা গত বছরের চ্যাম্পিয়নদের । মেন্টর ব্রাভোর কোচিং ও রাহানের অধিনায়কত্বের ওপর উঠছে একাধিক প্রশ্ন। সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে না নিতে না পারার কারণে হাতছাড়া হয়েছে একাধিক ম্যাচ । গম্ভীর এর ছেড়ে যাওয়া আসনে ব্রাভো বসে এখনো অবধি সফল হতে পারেননি। এর ফলে চাপ বাড়ছে নাইট শিবিরে । ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে নাইট শিবিরকে , গতবারের ফর্মের ধারে কাছে নেই খেলোয়াড়রা । ম্যাচের পর ম্যাচ আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আয়ার ফ্লপ হয়ে চলেছেন । অভিষেক নায়ার এর প্রত্যাবর্তনে দলের হাল বদলায়নি , কিন্তু কবে ফর্মে ফিরবেন নাইট রাইডার্সের ক্রিকেটাররা ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ।




#KKR #GT #IPL

Post a Comment

0 Comments