Header Ads Widget

নিরাপত্তা কমল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর


নিরাপত্তা কমল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘জ়েড’-এর বদলে ‘ওয়াই’ স্তরের সুরক্ষা পাবেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা

Voice take


VOICE TAKE REPORT

গত মাসেই আপ নেতা তথা দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী মণীশ সিসৌদিয়া, আপ বিধায়ক অজয় দত্ত এবং দিল্লি বিধানসভার প্রাক্তন স্পিকার রাম নিবাস গোয়েলের নিরাপত্তা কমিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ বার নিরাপত্তায় কোপ আতিশী মারলেনারও। দিল্লির বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশীর নিরাপত্তা কমাল স্বরাষ্ট্র মন্ত্রক। এখন থেকে ‘জ়েড’- ক্যাটাগরির বদলে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন আম আদমি পার্টির নেত্রী। গত ফেব্রুয়ারি মাসে দিল্লির বিধানসভা নির্বাচনের পর আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়ালের পরাজয়ের এক মাস পর মার্চ মাসে দিল্লি পুলিশের নিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চেয়েছিল কেজরীর ‘জ়েড-প্লাস’ নিরাপত্তা অব্যাহত রাখা উচিত কি না। একই সঙ্গে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশীকে ‘জ়েড’ স্তরের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন রয়েছে কি না, সে বিষয়েও জানতে চাওয়া হয়েছিল। সূত্রের খবর, তখন রাজি না হলেও শেষমেশ এখন আতিশীর নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এখন থেকে দিল্লি পুলিশের দুই কম্যান্ডো-সহ ১২ জন নিরাপত্তা কর্মী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকবেন।


Post a Comment

0 Comments