Header Ads Widget

পহেলগাঁওয়ের হামলাস্থলে যাবেন সেনাপ্রধান, নিয়ন্ত্রণরেখার নিরাপত্তা নিয়ে করবেন বিশেষ বৈঠক

 পহেলগাঁওয়ের হামলাস্থলে যাবেন সেনাপ্রধান, নিয়ন্ত্রণরেখার নিরাপত্তা নিয়ে করবেন বিশেষ বৈঠক


VOICE TAKE : 
এ বার কাশ্মীরে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। মঙ্গলবার পহেলগাঁয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের হামলায় ২৬ জনের প্রাণ গিয়েছে। জম্মু-কাশ্মীরে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সূত্রের খবর, পহেলগাঁওয়ের যেখানে জঙ্গি হামলা হয়েছে, সেই বৈসরন উপত্যকায় শুক্রবার যেতে পারেন । নিয়ন্ত্রণরেখার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকও করবেন যেমনটা জানা যাচ্ছে । সেনা সূত্রে খবর, উপত্যকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সেনা কর্তাদের থেকে বিশদে শুনবেন তিনি। উপত্যকা এবং নিয়ন্ত্রণরেখায় জঙ্গিদের মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হচ্ছে, সে ব্যাপারেও খোঁজখবর নেওয়ার কথা রয়েছে সেনাপ্রধানের।পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যাঁরাই জড়িত, তাঁদের কঠিনতম শাস্তি দেওয়া হবে বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘যে সমস্ত সন্ত্রাসবাদী এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা তাদের কল্পনারও অতীত।’’ হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। সেই আবহে এ বার উপত্যকায় যাচ্ছেন সেনাপ্রধান

Post a Comment

0 Comments