Header Ads Widget

ঘরের মাঠে আজ ঘুরে দাঁড়ানোর লড়াই নাইটদের, প্রতিপক্ষ পাঞ্জাব কিংস

 ঘরের মাঠে আজ ঘুরে দাঁড়ানোর লড়াই নাইটদের, প্রতিপক্ষ পাঞ্জাব কিংস 




VOICE TAKE: চলতি আইপিএল টা কিছুতেই ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। ৮ টি ম্যাচ খেলে কিং খানের দল জয় পেয়েছে মাত্র ৩ টি ম্যাচে । এমতবস্থায় প্লে অফ এ জায়গা পাওয়া ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে অজিঙ্কা রাহানে - রিঙ্কু সিং দের । আজ সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেনে নাইট রাইডার্স মুখোমুখি হবে পাঞ্জাব কিংস এর । প্রথম পর্বের ম্যাচে পাঞ্জাবের ঘরের মাঠে লো স্কোরিং ম্যাচে হেরেছিল নাইটরা , আজকে বদলার ম্যাচ ও বটে। নাইট রাইডার্সের ক্রিকেটাররা ধারাবাহিক ভাবে ভালো খেলতে পারছেন না । ভেঙ্কটেশ আয়ার থেকে শুরু করে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং কেউ ফর্মের ধারেকাছে নেই । ওপেনিং থেকে লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা সবাই ব্যর্থ হচ্ছেন প্রতি ম্যাচে । আজ পাঞ্জাব কিংস এর বিপক্ষে যে কোনো মূল্যে নাইটদের জিততেই হবে নয়তো প্লে অফ এর লড়াই থেকে তারা ছিটকে যাবে । ইডেনের পিচ এর চরিত্র আগের থেকে অনেক বদল এসেছে , স্পিনাররা তেমন সহায়তা পাচ্ছেন না সেই কথা মাথায় রেখে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট মঈন আলিকে বসাতে পারে তার জায়গায় দলে আসতে পারেন এনরিক নোকিয়া । এছাড়া আন্দ্রে রাসেল এর জায়গায় রভম্যান পাওয়েলকে প্রথম একাদশে দেখা যেতে পারে । এছাড়া বাকি দল অপরিবর্তিত থাকবে। অপরদিকে পাঞ্জাব কিংস এর অধিনায়ক শ্রেয়স আয়ার ইডেনকে হাতের তালুর মত চেনেন , বিগত ৩ বছর তিনি কলকাতার অধিনায়ক ছিলেন এবং গতবছর তার অধিনায়কত্বে নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হয়। এবারে তিনি কলকাতার বিপক্ষ। পাঞ্জাব কিংস এবারে দুর্দান্ত পারফরম্যান্স করছে । ৮ ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা ১০ । আজকে জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগ রয়েছে। কোচ রিকি পন্টিং এবং অধিনায়ক শ্রেয়স আয়ার এর জুটি পাঞ্জাব কিংস দলের পারফরম্যান্স এ আমূল পরিবর্তন এনেছে । প্লে অফ এর দৌড়ে ভালো জায়গায় রয়েছে প্রীতি জিন্টার দল। গত ম্যাচে হারলেও প্রথম একাদশে বদল আসার সম্ভাবনা খুবই কম । দেখা যাক শ্রেয়স আয়ার তার পুরনো দলকে হারাতে পারেন কি না ? 

Post a Comment

0 Comments