কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার ঘটনায় কঠিন পদক্ষেপ ভারত সরকারের , নেওয়া হলো গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত
VOICE TAKE:
কাশ্মীর এর পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ l প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর কাঁটছাট করে দেশে ফিরেছেন l ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে সংশ্লিষ্ট জঙ্গি সংঘটন l প্রায় ২৮ জনের কাছাকাছি পর্যটকদের নির্বিচারে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা l ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ l গোটা দেশজুড়ে কঠিন পদক্ষেপের দাবি উঠেছিল , এমতাবস্থায় গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা সংক্রান্ত একটি ক্যাবিনেট বৈঠক বসে এবং সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়. যেগুলি থেকে বোঝা যায় ভারত বেশ বড়োসড়ো প্রত্যুত্তর দিতে চলেছে l
মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলি একনজরে দেখে নিন l
১. ভারত - পাকিস্তান ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে l
২. আর্টারি চেকপোস্ট বন্ধ করা হয়েছে l
৩. ভারতে থাকা সমস্ত পাক নাগরিকদের সার্ক ভিসা বাতিল করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছেড়ে চলে যেতে l
৪. ভারতে থাকা সমস্ত পাক কূটনীতিবিদদের এক সপ্তাহের মধ্যে ভারত ত্যাগের নির্দেশ l
৫. পাকিস্তানে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে l অনুপ্রবেশের চেষ্টা হতে পারে, সেনাকে সতর্ক থাকবে বলা হয়েছে l
পাকিস্তান যতদিন না সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করবে , ততদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে l

.jpeg)
0 Comments