Header Ads Widget

পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার আবহে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অভিষেক বন্দোপাধ্যায়

 পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার আবহে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অভিষেক বন্দোপাধ্যায় 





VOICE TAKE :গত ২২ শে এপ্রিল মঙ্গলবার জম্মু কাশ্মীর এর পহেলগাও উপত্যকায় জঙ্গিরা ২৬ জন হিন্দু পর্যটকদের হত্যা করে। তার পর ভারত সরকার পাকিস্থানের প্রতি একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে । সিন্ধু জলচুক্তি স্থগিত করা থেকে শুরু করে , আটারি সীমান্ত বন্ধ , ভারতে থাকা পাক নাগরিকদের দেশে ফেরানোর মত সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। অনেক মান্যগণ্য ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়ায় হামলার কড়া নিন্দা করেছেন । অভিনেতা - অভিনেত্রী থেকে শুরু করে খেলোয়াড় , রাজনীতিবিদ সকল স্তরের মানুষেরা পাকিস্থানের বিরুদ্ধে মুখ খুলেছেন । এই আবহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বসলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন বিজেপি নেতা কর্মীরা পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের দাবী করতেন সোশ্যাল মিডিয়ায়, এবার সেই একই দাবি শোনা গেল বিজেপির চরম প্রতিপক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। এই দাবির পাশাপাশি কিছু মিডিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। নিজের X হ্যান্ডেলে এই তৃনমূল নেতা বলেছেন " গত কয়েকদিন ধরে, আমি মূলধারার গণমাধ্যম এবং কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে থাকা ব্যক্তিদের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পহেলগামে এই অভূতপূর্ব সন্ত্রাসী হামলার পেছনের ত্রুটিগুলি গভীরভাবে তদন্ত করার পরিবর্তে, তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে প্রচারে বেশি মনোযোগী বলে মনে হচ্ছে। এই ধরনের তুচ্ছ রাজনীতির ঊর্ধ্বে উঠে এই বিষয়টিকে চিরতরে স্থিরভাবে মোকাবিলা করার সময় এসেছে। এটি পাকিস্তানের জন্য আরও সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী হুমকির সময় নয়। তাদের বোঝার ভাষায় তাদের শিক্ষা দেওয়ার সময় এসেছে। পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) দাবি করার সময় এসেছে।

Post a Comment

0 Comments