Header Ads Widget

সাময়িক স্বস্তি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের,

 

সাময়িক স্বস্তি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের, এখনই ‘কড়া পদক্ষেপ’ করা যাবে না তার বিরুদ্ধে, জানাল হাইকোর্ট



এক দিনের জন্য স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার পর্যন্ত ‘কড়া পদক্ষেপ’ করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিক ভাবে এই নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার। গত ২৬ শে মার্চ রাতে অর্জুনের বাড়ির সামনে গুলি-বোমাবাজির ঘটনা ঘটে। জগদ্দলে মেঘনা মোড়ে মজদুর ভবনের সামনে ওই ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক জন যুবক জখম হন। তৃণমূলের অভিযোগ, জখম হওয়া যুবক তাদেরই দলের কর্মী। অর্জুনের চালানো গুলিতে নাকি তিনি জখম হয়েছেন ? 

 ঘটনার তদন্তে নেমে পরের দিন সকালে অর্জুন সিংকে তলব করে জগদ্দল থানার পুলিশ। যদিও বিজেপি নেতা থানায় হাজিরা দেননি। মঙ্গলবার বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি নিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে যায় পুলিশ। আদালতও গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিল। এর পরেই হাই কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন সাংসদ। সেই মামলাতেই বিজেপি নেতার বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ না করার মৌখিক নির্দেশ দিল উচ্চ আদালত।


Post a Comment

0 Comments