Header Ads Widget

ঘরের মাঠে জয়ের সারণিতে ফেরার চ্যালেঞ্জ মুম্বাইয়ের , প্রতিপক্ষ রাহানের কলকাতা

 চলতি আইপিএলে প্রথম জয়ের লক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স l প্রথমে চেন্নাই তারপর গুজরাট টাইটান্স এর কাছে হারে হার্দিকরা l নিজেদের ঘরের মাঠ ওয়াখেড়েতে জয়ে ফেরার লক্ষে নামবেন হার্দিক- সূর্য কুমাররা l গত ম্যাচে তিলক বর্মা ও সূর্যকুমার যাদব ছাড়া কেউ ভালো রান করতে পারেনি । ব্যাটারদেরকে ফর্মে ফেরানো বড় চ্যালেঞ্জ হবে মুম্বাইয়ের কোচ মাহেলা জয়বর্ধনের কাছে ।  আইপিএলে এখনো অবধি দুই দল মোট ৩৪ বার মুখোমুখি হয়েছে,  যেখানে মুম্বাই জিতেছে ২৩ বার, সেখানে কলকাতার জয়ের সংখ্যা ১১ ।কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হার দিয়ে অভিযান শুরু করলেও রাজস্থানকে হারিয়ে তারা জয়ের রাস্তায় ফিরেছে । মুম্বাইকে হারিয়ে লিগ টেবিলের ওপরে ওঠাই লক্ষ্য থাকবে অজিঙ্কা রাহানে - সুনীল নারিনদের । গত ম্যাচে জিতলেও নাইটদের টিম কম্বিনেশনে একাধিক বদল হওয়ার সম্ভাবনা রয়েছে । স্পেন্সার জনসন এর জায়গায় খেলানো হতে পারে এনরিক নোকিয়াকে , এছাড়া মঈন আলীর জায়গায় দলে ফিরবেন সুনীল নারিন ।সব মিলিয়ে ওয়াংখেড়েতে একটা হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা ।




Post a Comment

0 Comments