Header Ads Widget

RR and KKR look for first points


রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রথম অ্যাওয়ে ম্যাচে নামছে কলকাতা 
ঘরের মাঠ ইডেনে বেঙ্গালুরুর কাছে হারের পর নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে রাজস্থানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ শুরু গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। গত ম্যাচে সুনীল নারিন ও অজিঙ্কা রাহানে ছাড়া কোনো খেলোয়াড় নিজেদেরকে সেভাবে মেলে ধরতে পারেননি , তবে আজকের ম্যাচে সকলেই গত ম্যাচের ভুল গুলো শুধরে নিতে চাইবেন । কলকাতার প্রথম একাদশে বেশ কিছু বদল হতে পারে , যেমন কুইন্টন ডি ককের জায়গায় রহমানুল্লা গুরবাজকে খেলানো হতে পারে আর বৈভব আরোরার জায়গায় খেলতে পারেন চেতন সাকারিয়া। ভেঙ্কটেশ আয়ারকেও ফর্মে ফিরতে হবে , কারণ ভেঙ্কটেশ কলকাতার বড় ভরসার নাম। গত ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কলকাতার অধিনায়ক রাহানে বলেছিল একটা ম্যাচে হার নিয়ে তিনি তেমন একটা ভাবছেন না মিডল অর্ডারের ব্যাটাররা নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি পরবর্তী ম্যাচে তারা ফর্মে ফিরবেনই। অপরদিকে প্রথম ম্যাচে জয়ের স্বাদ থেকে বঞ্চিত হতে হয়েছে রাজস্থান রয়্যালসকেও । সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপের কাছে প্রচুর রান খেয়েছে রাজস্থানের বোলাররা। তাদের বিপক্ষে উঠেছিল ২৮৬ রান । রাজস্থানের কোনো বোলারকে রেয়াত করেনি হায়দ্রাবাদের ব্যাটাররা । বিশাল স্কোর তাড়া করতে নেমে রাজস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার যশস্বী জয়সওয়াল মাত্র ১ রান করেছিলেন । যশস্বী ছাড়া রিয়ান পরাগ, নীতিশ রানা গত ম্যাচে রানের দেখা পাননি । গত ম্যাচে রিয়ান পরাগের অধিনায়কত্ব বেশ ছন্নছাড়া দেখিয়েছে , বোলিং পরিবর্তন এর ক্ষেত্রে তার অভিজ্ঞতা এর অভাব স্পষ্ট লক্ষ করা গেছে । কোচ রাহুল দ্রাবিড় ছেলেদের এই ভুলগুলো শুধরে দেবেন । প্রথম একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনা রাজস্থান রয়্যালসের। দেখা যাক আজকে কোন দল বিপক্ষকে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখতে পারে ?

Post a Comment

0 Comments