অধিনায়ক হিসেবে প্রথম পরীক্ষায় সফল শ্রেয়স, গুজরাটের বিরুদ্ধে জয়ী পাঞ্জাব কিংস
PBKS -243/5(20)
GT - 232/5(20)
জয় দিয়েই নিজেদের আইপিএল ২০২৫ এর অভিযান শুরু করলো পাঞ্জাব কিংস। গুজরাটের ঘরের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১১ রানে ম্যাচ জিতল প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। জয়ের নায়ক নতুন অধিনায়ক শ্রেয়স আয়ার । টসে জিতে পাঞ্জাব কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠান গুজরাট টাইটানস অধিনায়ক শুভমন গিল । ম্যাচের চতুর্থ ওভারের প্রথম বলেই উইকেট হারায় পাঞ্জাব। ৮ বল খেলে ৫ রানে আউট হয়ে যান প্রভাসিমরন সিং । উইকেটের পতন হলেও ওপর ওপেনার প্রিয়াংস আর্য ২৩ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তার দলের জন্য। এরপর ম্যাচের হাল ধরেন শ্রেয়স আয়ার । একপ্রান্ত তিনি আগলে রাখলেও অন্য ব্যাটাররা রান করতে ব্যর্থ হন। গ্লেন ম্যাক্সওয়েল কোনো রাজ না করেই প্রথম বলেই আউট হন। ৭ নম্বরে ব্যাট করতে নেমে শশাঙ্ক সিং ১৬ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শ্রেয়স অপরাজিত থাকেন ৯৭ রানে । পাঞ্জাবের স্কোরবোর্ডে ওঠে ২৪৩ রান । গুজরাটের আজকে সফলতম বোলার সাই কিশোর । তিনি নেন ৩ উইকেট । ২৪৪ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে শুরুটা ভালো করে শুভমন গিলরা । ব্যাটিং পাওয়ার প্লেতে ওভার প্রতি ১০ রান তুলতে থাকে গুজরাট। ১৪ বলে ৩৩ রান করেন গুজরাট অধিনায়ক গিল। অধিনায়কের উইকেট হারালেও রানের গতি বাড়ায় গুজরাট টাইটানস এর ব্যাটাররা । সাই সুদর্শন করেন ৭৪ রান (৪১ বল) এবং জস বাটলারের সংগ্রহ ৫৪ (৩৩ বল) । বাটলার আউট হতেই ম্যাচ থেকে ক্রমশ হারিয়ে যেতে থাকে গুজরাট । ইমপ্যাক্ট সাব হিসাবে শেরফান রাদারফোর্ড ২৮ বলে ৪৬ রানের ইনিংস খেললেও তা গুজরাটের জয়ের জন্য যথেষ্ট ছিল না । প্রীতি জিন্টার দলের আজকের ম্যাচে সব থেকে সফল বোলার অর্শদিপ সিং । ৪ ওভারে তিনি ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন । ম্যাচ সেরার পুরস্কার পান পাঞ্জাব কিংস দলের অধিনায়ক শ্রেয়স আয়ার । ম্যাচ শেষে শ্রেয়স বলেন তিনি অত্যন্ত আনন্দিত এবং জয় পাওয়ার চেয়ে ভালো অনুভূতি আর কিছু হতে পারে না। তিনি উল্লেখ করেন যে যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নেওয়া তার জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং প্রিয়াংশ আর্যের সাথে ভালো পার্টনারশিপ করে তাদের শটগুলিকে ভালোভাবে সময় দিতে হয়েছিল, বিশেষ করে অতিরিক্ত বাউন্সের সাথে। তিনি শশাঙ্কের ইনিংসকে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

0 Comments