Header Ads Widget

IPL 2025 Mega Duel Chennai Super Kings Will Face Royal Challengers Bengaluru In Their Home Ground


আইপিএলে আজ মেগা ম্যাচ , গুরু ধোনির বিপক্ষে মাঠে নামবেন কিং কোহলি 
আইপিএলে আজ মেগা ম্যাচ । চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুটি দলই নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে । সুতরাং চেন্নাই ও বেঙ্গালুরু দুই শিবিরের খেলোয়াড়রা আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন । দুই উদীয়মান তারকা ক্রিকেটার এর অধিনায়কত্বে খেলবে দুই দল । চেন্নাই সুপার কিংসের নেতৃত্বভার সামলাবেন ঋতুরাজ গায়কোয়াড এবং বেঙ্গালুরুর দায়িত্বে রজত পাতিদার । শেষ পাঁচ সাক্ষাতে ম্যাচ জয়ের নিরিখে চেন্নাই সুপার কিংস বেঙ্গালুরুর থেকে এগিয়ে আছে। চেন্নাই সুপার কিংস দলের এবারের সারপ্রাইজ প্যাকেজ আফগান স্পিনার নুর আহমেদ, গত ম্যাচে তিনি মুম্বই ইন্ডিয়ান্স এর বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন ।এছাড়া রচিন রবীন্দ্র , অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড গত ম্যাচে ব্যাটিংয়ে ভরসা দিয়েছিলেন দলকে । শুধুমাত্র মিডল অর্ডারের ব্যাটাররা ফর্মে ফিরলেই চেন্নাই দলের যাবতীয় সমস্যা মিটে যাবে।অপরদিকে বেঙ্গালুরু কলকাতার ঘরের মাঠে কলকাতাকে হারিয়ে এসেছে । দুই ওপেনার বিরাট কোহলি ও ফিল সল্ট বিধ্বংসী মেজাজে গত ম্যাচে ব্যাট করেছিলেন ।বেঙ্গালুরুর টপ অর্ডার নিয়ে কোনো সমস্যা নেই । যেহেতু মিডল অর্ডার এখনো পরীক্ষিত নয় , সুতরাং সেখানে একটা চিন্তা থেকে যাচ্ছে কোহলিদের দলের। বোলিং বিভাগ বেঙ্গালুরু দলের সার্বিক ভাবে ঠিকই আছে । কলকাতার বিরুদ্ধে শুরুর দিকে খারাপ বোলিং করলেও পরে দারুন ভাবে ফিরে এসেছিল আরসিবি বোলাররা। ভারতীয় ক্রিকেটের সেরা দুই কিংবদন্তি ধোনি - কোহলির মেগা লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। দেখা যাক কোন দল আজকের ম্যাচে জয়ের মুখ দেখতে পারে ?

Post a Comment

0 Comments