আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএল অভিযান শুরু করছে গুজরাট টাইটানস
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটানস এবং পাঞ্জাব কিংস । শুভমন গিল এর নেতৃত্বে নামছে ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়নরা , আর পাঞ্জাবের হয়ে অধিনায়কের ভূমিকা পালন করবেন কলকাতা নাইট রাইডার্সকে গতবার আইপিএল জেতানো অধিনায়ক শ্রেয়স আয়ার । শ্রেয়স এবারের নিলামে দ্বিতীয় দামী খেলোয়াড় । প্রীতি জিন্টার দল তাকে কিনেছে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায়। পাঞ্জাব কিংস আইপিএল এর প্রথম আসর থেকে এখনো অবধি ট্রফি জয় করতে পারেনি , ট্রফি জয়ের লক্ষে তারা দলটিকে সম্পুর্ন নতুন করে সাজিয়েছে । হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংকে। অধিনায়ক পরিবর্তন করেছে তারা , ইতিবাচক কিছুর লক্ষে। গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ , মার্কাস স্টোইনিস এর মতো বিস্ফোরক ব্যাটারকে দলে সামিল করেছে পাঞ্জাব । যারা নিজেদের দিনে বিপক্ষের বোলিং লাইন আপকে খড়কুটোর মতো উড়িয়ে দিতে পারেন । বোলিং বিভাগের প্রধান মুখ ভারতের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার অর্শদীপ সিং । তাকে আরটিএম কার্ড ব্যবহার করে দলে নিয়েছে প্রীতি জিন্টারা । অর্শদীপ এর সাথে পেস বিভাগে জুটি বাঁধবেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। স্পিন আক্রমনে থাকছেন যজুবেন্দ্র চাহাল ও হরপ্রিত সিং ।
অপরদিকে গুজরাট টাইটানস বেশ কিছু তারকা খেলোয়াড়কে নিলাম থেকে দলে নিয়েছে । ইংল্যান্ড এর বিস্ফোরক ব্যাটার জস বাটলারকে। অধিনায়ক শুভমন এর সাথে ওপেনিংয়ে সম্ভবত তিনিই নামবেন । নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস , ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড রা গুজরাটের মিডল অর্ডারে ভরসা যোগাবেন। গুজরাটের বোলার তালিকায় একাধিক তারকার নাম । মহম্মদ সিরাজ , দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোর্টজি, কাগিসো রাবাদা , আফগানিস্থানের রশিদ খান সমৃদ্ধ একটা শক্তিশালী বোলিং লাইন আপ যা বিপক্ষ ব্যাটারদের মনে ভয় ধরাবে।

0 Comments