রবিবার ২৩ শে মার্চ এবারের আইপিএল অভিযান শুরু করছে মুম্বাই ইন্ডিয়ান্স । কিন্তু প্রথম ম্যাচে মুম্বইয়ের হয়ে অধিনায়কত্ব করতে দেখা যাবে না হার্দিক পান্ডিয়াকে । হার্দিক এর বদলে প্রথম ম্যাচে মুম্বাই কে নেতৃত্ব দেবেন জাতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। এ কথা জানিয়েছেন হার্দিক নিজেই। গত বছর শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে হার্দিক এর এক ম্যাচ নির্বাসন এর শাস্তি হয়েছিল কিন্তু সেবারের মত আইপিএল অভিযান শেষ হয়ে যাওয়ায় , গত বারের শাস্তি এবারে ভোগ করতে হবে মুম্বইয়ের অধিনায়ককে। বোর্ডের পক্ষ থেকে তা ইতিমধ্যে জানানো হয়েছে ।হার্দিক এক সাক্ষাৎকারে জানান যে আমি ভাগ্যবান যে আমাদের দলে রোহিত , বুমরা ও সূর্যকুমার এর মত তিনজন অধিনায়ক রয়েছে । তাদের হাত সবসময় আমার মাথার ওপর রয়েছে । প্রথম ম্যাচে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড এর সাথে টস করতে নামবেন সূর্যকুমার যাদব , পরবর্তী ম্যাচ থেকে আবার হার্দিক দায়িত্ব সামলাবেন।

0 Comments