ইডেনে কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু এবারের আইপিএল
প্রতীক্ষার হল অবসান , আজ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৫ । ২০০৮ থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতার এবার ১৮ তম আসর। বহু কিংবদন্তি ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলে আইপিএলের জনপ্রিয়তা এনে দিয়েছেন গোটা বিশ্বে , আবার অনেকে রাতারাতি তারকা বনে গিয়েছেন এর দৌলতে । প্রথম আসরের পর আবার শুরুতে আরসিবি বনাম কেকেআর ম্যাচ । সেবার হয়েছিল চিন্নাস্বামী তে কিন্তু এবার খেলা ইডেনে । সেদিনের দুই দলের ক্রিকেটারদের মধ্যে একমাত্র বিরাট কোহলি এখনো খেলে যাচ্ছেন এখনো অবধি , বাকি সবাই অবসরে । আজ ইডেনে ম্যাচ শুরুর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে । বলিউডের বিভিন্ন তারকারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সঞ্চালনা করার কথা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার , বলিউড বাদশা শাহরুখ খানের।
নাইট রাইডার্স গত বছরের চ্যাম্পিয়ন , শিরোপা ধরে রাখতে প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করতে চাইবে , অপরদিকে বেঙ্গালুরুর লক্ষ একটা ভালো শুরু করা । কেকেআরের গত বছরের দল থেকে বেশ কিছু পরিবর্তন হয়েছে । অধিনায়ক পরিবর্তন হয়েছে শ্রেয়সের জায়গায় এবার কলকাতার দায়িত্ব অজিঙ্কা রাহানের হাতে । তাছাড়া গত বছরের প্রতি ম্যাচে ওপেনিংয়ে ভালো শুরু করা ফিল সল্ট এবার বিরাট কোহলির দলে । নাইটদের নতুন ওপেনিং জুটি গড়ে তুলতে হবে , সূত্র মারফত খবর সুনীল নারিন এর সাথে কুইন্টন ডি কক ওপেন করতে আসবেন । মিডল অর্ডারে ভরসা দেওয়ার জন্য রাহানে , রিঙ্কু ,ভেঙ্কটেশ , রঘুবংশীর মত ক্রিকেটাররা আছেনই । আন্দ্রে রাসেল এর ব্যাটিং ও বোলিং দক্ষতার পর কলকাতা অনেকটা নির্ভরশীল । আর বোলিংয়ে বরুণ চক্রবর্ত্তী এবং সুনীল নারিন এর স্পিন জুটি এছাড়া হরষিত ও বৈভবের পেস জুটি বিপক্ষের ব্যাটিংয়ে ধস নামানোর জন্য যথেষ্ট ।
অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বরাবরের মতো সব থেকে ফ্যানেরা যার জন্য আশা করে তিনি হলেন বিরাট কোহলি। তার থেকে বড় ইনিংসের আশা করবে দল । কলকাতা থেকে বেঙ্গালুরুতে যোগ দেওয়া ফিল সল্ট এর সাথে সম্ভবত তিনিই ওপেন করতে নামবেন । মিডল অর্ডার এর দায়িত্ব থাকবে দেবদত্ত পল্লিকাল , ,অধিনায়ক রজত পাতিদার , টিম ডেভিড , জ্যাকব বেথেল দের কাছে । এলএসজি থেকে বেঙ্গালুরুতে আসা ক্রুনাল পাণ্ডিয়া বিরাট কোহলিদের বড় ভরসা হতে পারেন । বোলিং বিভাগের প্রধান দায়িত্ব থাকবে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি ও ভুবনেশ্বর কুমারের ওপর এবং স্পিন আক্রমনে থাকছেন সুয়াস শর্মা ও লিয়াম লিভিংস্টন রা । ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি থাকলেও দুই দলের সমর্থকরা একটা উত্তেজনা পূর্ণ ম্যাচের অপেক্ষায় রয়েছে ।

0 Comments