মাত্র ৪ দিন পর ঢাকে কাঠি পড়ে যাবে আইপিএল ২০২৫ এর । প্রত্যেক দল একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করে শিরোপা জয়ের লক্ষের দিকে তাকিয়ে থাকবে । প্রতি বছর আইপিএলে নতুন নতুন রেকর্ড হয় , এবারেও তার অন্যথা হয়নি । নিলাম টেবিলেই তার ঝলক দেখা গেছে । ফ্র্যাঞ্চাইজির গুলি তাদের কাঙ্ক্ষিত খেলোয়াড়কে নেওয়ার জন্য প্রচুর পরিমাণে টাকা খরচ করেছে ।
বেশ কিছু দল তাদের গত বছরের অধিনায়কদের ধরে রেখেছে , আবার অনেক দল তাদের অধিনায়ক পরিবর্তন করেছে । আমাদের আজকের প্রতিবেদনে কোন ফ্র্যাঞ্চাইজির কোন ক্রিকেটারকে অধিনায়ক করেছে ? এবং তার পিছনে কত টাকা তাদের খরচ করতে হয়েছে ।
আসন্ন আইপিএলের দামের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ খেলোয়াড় হলেন শ্রেয়স আয়ার । তাকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে সামিল করেছে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস । শ্রেয়স গত বছর কেকেআরের হয়ে আইপিএল জিতেছিলেন ।
এরপর ১৮ কোটি টাকা করে তিনটে দল তাদের গত বছরের অধিনায়কদের ধরে রেখেছে । তারা হলেন সানরাইজার্স হায়দ্রাবাদের প্যাট কামিন্স, চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড ও রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন । প্যাট কামিন্সের নেতৃত্বে গতবার ফাইনালে উঠেছিল হায়দ্রাবাদ ।
দিল্লি ক্যাপিটালস এবারে অধিনায়ক করেছে অক্ষর প্যাটেলেকে । তাকে দিল্লি রিটেন করেছে ১৬.৫ কোটি টাকায় ।
২০২২ এর আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস তাদের গত আসরের অধিনায়ক শুভমন গিলকে ধরে রেখেছে। তাদের খরচ হয়েছে ১৬.৫ কোটি টাকা।
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স গত বছরের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ১৬ কোটি ৩৫ লক্ষ টাকায় ধরে রেখেছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সকলকে চমকে দিয়ে এবার অধিনায়ক করেছে রজত পাতিদারকে । তার জন্য খরচ হয়েছে ১১ কোটি টাকা।
এবারের আইপিএলের দামের দিক থেকে সবচেয়ে সস্তা হলেন অজিঙ্কা রাহানে । যিনি এবার কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়কত্ব করবেন। গত বছরের চ্যাম্পিয়ন কলকাতা ১.৫ কোটি টাকায় নিলাম থেকে অভিজ্ঞ এই ক্রিকেটারকে দলে নিয়েছে ।

0 Comments