হাতে বাকি আর মাত্র পাঁচটা দিন । তারপরই শুরু হয়ে যাবে বিশ্বের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল । আগামী শনিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ইডেনে কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । আইপিএলের প্রথম সংস্করণ ২০০৮ এ মুখোমুখি হয়েছিল এই দুই দল, এবছর আবার তারই পুনরাবৃত্তি । সেবার ব্রেন্ডন ম্যাকালামের বিস্ফোরক ১৫৮ রানের সৌজন্যে ১৪০ রানের বিশাল ব্যবধানে আরসিবিকে হারিয়েছিল কলকাতা । তারপর গঙ্গার জল অনেক গড়িয়েছে , অনেক পরিবর্তন এসেছে । পরিকাঠামো থেকে শুরু করে পুরো আইপিএলের খোলনলচে পাল্টে গেছে পুরোপুরি । ক্রিকেটের প্রতি উন্মাদনা সময়ের সাথে সাথে বেড়ে গেছে । প্রথম খেলা যেহেতু ইডেনে সেজন্য একটু বাড়তি উত্তেজনা থাকবে তা নির্দ্বিধায় থাকবে বলা অতি সহজ। কলকাতা নাইট রাইডার্স গত বছরের চ্যাম্পিয়ন , গত বছরের দলের অধিনায়ক শ্রেয়স আয়ার এবার পাঞ্জাবে । অজিঙ্কা রাহানেকে এবার অধিনায়ক করেছে কিং খানের দল । দলে অনেক নতুন ক্রিকেটার এসেছে । এবার ভক্তদের তুমুল আগ্রহ কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে ? তারই একটা ঝলক আমরা তুলে ধরবো ।
1.ওপেনিংয়ে থাকছেন সুনীল নারিন ও কুইন্টন ডি কক । সুনীল ব্যাটিং এবং বোলিং দুই বিভাগের দায়িত্ব সামলাবেন । আর দক্ষিণ আফ্রিকার ডি কক ওপেনিং ব্যাটার এর দায়িত্বের পাশাপাশি উইকেটকিপিং ও করবেন ।
2.মিডল অর্ডারে আছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আয়ার, অঙ্গকৃষ রঘুবংশী ও রিঙ্কু সিং।
৭ নম্বরে কলকাতা নামবে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
বোলিং বিভাগের দায়িত্ব থাকবে হর্ষিত রানা , এনরিক নোকিয়া, বরুণ চক্রবর্ত্তী ও বৈভব আরোরার ওপর ।
ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারে মণীশ পান্ডে / মায়াংক মারকান্ডে ।

0 Comments