Header Ads Widget

Rohit Sharma Will Play In 2027 Odi World Cup


সবে মাত্র শেষ হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। নিউজিল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর রোহিত শর্মার নেতৃত্বে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত । টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেট মহলে একটা গুঞ্জন উঠেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির পর অধিনায়ক রোহিত শর্মা ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করবেন । কিন্তু টুর্নামেন্ট শেষের পর সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং রোহিত নিজেই। এখনো তার অবসরের কোনো রকম সম্ভাবনা নেই , আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অবধি খেলা চালিয়ে যাবেন হিটম্যান । হাতে ২ বছরের মতো সময় বাকি থাকলেও এখন থেকেই জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে রোহিত প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই । প্রাক্তন নাইট রাইডার্স দলের ব্যাটিং কোচ নায়ারের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক বেশ ভালো । অতীতে কে এল রাহুল , দীনেশ কার্তিক এর মত ক্রিকেটাররা নায়ারের অধীনে অনুশীলন করে সাফল্য পেয়েছেন । রাহুল একাধিকবার ফর্মে ফিরে আসার জন্য কৃতিত্ব দিয়েছেন অভিষেক নায়ারকে । ২০২৭ বিশ্বকাপের আগে ভারত প্রায় ২৭ টির কাছাকাছি একদিনের ম্যাচ খেলবে । বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে রোহিত ম্যাচগুলো খেলবেন। ২০২৩ এ অল্পের জন্য বিশ্বকাপ হাতছাড়া হয়েছে ভারতের । সেই একই ভুলের যেন পুনরাবৃত্তি না হয় সেই লক্ষে আগাম প্রস্তুতি শুরু করে দিচ্ছেন ভারত অধিনায়ক । 


 

Post a Comment

0 Comments