সকাল থেকেই কলকাতা শহরের আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টিও পড়ছে । গতকাল বৃষ্টির কারণে অসুবিধা হয়েছে দুই দলের অনুশীলননে। কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? কি বলছে আইপিএলের নিয়ম চলুন জেনে নেওয়া যাক.
লিগ পর্বের ম্যাচে কোনও রিজ়ার্ভ দিন থাকে না। ফলে বৃষ্টির জন্য সময় নষ্ট হলে প্রথমে চেষ্টা করা হবে ওভার কমিয়ে ম্যাচ শুরু করানোর। ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধ্যে ৭.৩০ থেকে। বৃষ্টির কারণে ওভার কমলেও নিদেনপক্ষে ৫ ওভারের ম্যাচ করাতেই হবে। নিয়ম অনুযায়ী, রাত ১২.০৬ মিনিটের মধ্যে খেলা শেষ করতে হবে। তারপর ম্যাচ করানো যাবে না । যে কারণে ৫ ওভারের ম্যাচ করতে হলে সেটা শুরু করতে হবে রাত ১০.৫৬ মিনিটের মধ্যে। একান্তই যদি বৃষ্টির কারণে খেলা না হয় তা হলে দুই দল এক পয়েন্ট করে পাবে।

0 Comments