Header Ads Widget

পাখির চোখ রামনবমী, সেই কর্মসূচির কথা মাথায় রেখে সমস্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখল বঙ্গ বিজেপি

পাখির চোখ রামনবমী, সেই কর্মসূচির কথা মাথায় রেখে সমস্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখল বঙ্গ বিজেপি


সামনে ৬ এপ্রিল রামনবমী । সেই উৎসব ঘিরে গোটা পশ্চিমবঙ্গে বেনজির শক্তিপ্রদর্শনের পরিকল্পনা করেছে বিজেপি। বঙ্গ বিজেপির নেতৃত্বরা প্রকাশ্যে সে কথা মানছেন না। রামনবমী আয়োজনে বিজেপির ‘প্রত্যক্ষ’ ভূমিকা নেই বলেই বরং দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে।বিগত কয়েক বছরে বিজেপির শক্তি বৃদ্ধির সাথে সাথে বাংলাতে রামনবমী উদযাপনের রমরমা বেড়েছে। বিজেপি এখানে সরাসরি রামনবমীর কোনও কর্মসূচি নেয়নি ঠিকই, কিন্তু আসন্ন সব দলীয় কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রেই মাথায় রেখে চলছে ৬ এপ্রিল দিনটিকে।আগামী বছর বিধানসভা ভোটের দিকে নজর রেখে একগুচ্ছ রাজনৈতিক অস্ত্রে শান দেওয়ার চেষ্টা করছে বঙ্গ বিজেপি। এ বারের রামনবমী উদ্‌যাপন ঘিরে রাজ্য জুড়ে বেনজির শক্তিপ্রদর্শনের পরিকল্পনা করেছে বিজেপি। যদিও প্রকাশ্যে বিজেপি নেতৃত্ব সে কথা মানছেন না। রামনবমী আয়োজনে বিজেপির ‘প্রত্যক্ষ’ ভূমিকা নেই বলেই বরং দাবি করা হচ্ছে। কিন্তু ঘটনা হল, অন্তত তিনটি বিষয় নিয়ে পথে নামার কথা ঘোষণা করেও সেগুলি রামনবমী উৎসব না হওয়া পর্যন্ত বিজেপি স্থগিত রেখে দিয়েছে।


Post a Comment

0 Comments