Header Ads Widget

Delhi Capitals Beat Lucknow Super Giants In Last Over

পুরানো দল দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে হারলেন ঋষভ পন্থ
LSG - 209-8 (20 Over )
DC - 211-9 (19.3) Over )
আইপিএল নতুন তারকার জন্ম দেয়, এবং তাদের পরিচিতি ছড়িয়ে যায় গোটা বিশ্বের ক্রিকেট জগতে। কথাগুলো কতটা ধ্রুব সত্য সেটা প্রমাণ হলো আরো একবার । প্রায় হারা ম্যাচ দিল্লিকে জিতিয়ে দিলেন দুই অনামী ক্রিকেটার । তারা হলেন আশুতোষ শর্মা এবং বিপ্রজ নিগম । প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৯ রান তোলে লখনউ সুপার জায়ান্ট । মিচেল মার্শ এর ৩৬ বলে ৭২ ও নিকোলাস পুরাণের ৩০ বলে ৭৫ রানের ইনিংস এর সৌজন্যে লখনউ এর স্কোরবোর্ড এ ২০০ রানের গণ্ডি পার করতে সহায়তা করে ।  
আজ পুরানো দলের বিরুদ্ধে রানের খাতা খুলতে পারলেন না এলএসজির নয়া অধিনায়ক ঋষভ পান্থ। শূন্য রানে তাকে ফিরতে হয়। লখনউ এর দেওয়া ২১০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একসময় ৬৫ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলেন অক্ষর প্যাটেলরা , সেখান থেকে দিল্লিকে ম্যাচে ফেরায় আশুতোষ শর্মা ও বিপ্রজ নিগমের ইনিংস । 
ম্যাচ সেরার পুরস্কার ও পান সেই আশুতোষ। এদিন ম্যাচে সকলের নজর ছিল মিচেল স্টার্ক এর দিকে । যে তিনি কেমন পারফর্ম করেন দিল্লির হয়ে । ৩ উইকেট নিলেও তিনি ৪২ রান খরচ করে ফেলেন , যা স্টার্ক এর মতো বোলারের থেকে কাম্য নয়।  

Post a Comment

0 Comments