Header Ads Widget

Delhi Capitals Will Start Their IPL 2025 Campaign Against Lukhnow Super Giants


আইপিএলে আজ দিল্লি বনাম লখনউ এর লড়াই

বিশাখাপত্তনমে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্ট । দুই দলের অধিনায়ক নতুন । গত বছর অবধি দিল্লির নেতৃত্বের দায়িত্বে ছিলেন ঋষভ পান্থ , কিন্তু এবারের নিলামে রেকর্ড ২৭ কোটি টাকায় তাকে দলে সামিল করেছে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্ট । সুতরাং দিল্লি ফ্র্যাঞ্চাইজির নতুন অধিনায়কের ভূমিকায় এবার অক্ষর প্যাটেল। পুরানো দলের বিরুদ্ধে ঋষভ পান্থ কেমন পারফর্ম করেন নজর থাকবে ক্রিকেট মহলের । দিল্লি তাদের দলে এবার বেশকিছু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা ক্রিকেটারকে সামিল করেছে । দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসি , বর্তমান ভারতীয় দলের কিপার ব্যাটার কে এল রাহুল , অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক দিল্লির এবারের দলের ভরসাযোগ্য নাম। অপরদিকে লখনউ দলে পান্থ ছাড়াও বেশ কিছু তারকা খেলোয়াড় আছেন যারা একার হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন । ক্যারিবিয়ান হার্ড হিটার নিকোলাস পুরান, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার , অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ দের মত তারকার ছড়াছড়ি লখনউ শিবিরে। আরো একটা উল্লেখযোগ্য এলএসজির আগের অধিনায়ক ছিলেন কে এল রাহুল । কিন্তু এবারে তিনি খেলবেন প্রতিপক্ষ হিসেবে , সুতরাং ম্যাচটিতে টান টান উত্তেজনা থাকবে সহজেই সে কথা বলে দেওয়া যায় ।

Post a Comment

0 Comments