Header Ads Widget

CSK Start this season , With a tough ruler had ,.,,,#,


শেষ ওভারে মুম্বাইকে হারাল চেন্নাই , ম্যাচের সেরা আফগানিস্থানের নুর আহমেদ 

রবিবারে আইপিএলের দুটি ম্যাচে অসাধারণ লড়াই দেখল ক্রিকেট বিশ্ব , এবং আইপিএলকে কেন বিশ্বের সেরা টি টোয়েন্টি লিগ বলা হয় সেটা পুনরায় প্রমাণিত হলো । আজকে চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড টসে জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠান । ম্যাচের প্রথম ওভারেই শূন্য রানে আউট হন রোহিত শর্মা। হিটম্যান ফিরতেই মুম্বইয়ের ইনিংসে ধস নামা শুরু হয় । পরপর আরো দুই উইকেট পড়ার পরে সূর্যকুমার যাদব ও তিলক বর্মা কিছুটা ধরে খেলার চেষ্টা করেন। কিন্তু তারা দুজনই আফগান স্পিনার নুর আহমেদের বলে আউট হন। সূর্যের সংগ্রহ ২৯ ও তিলক করেন ৩১ রান। মুম্বইয়ের আজকের অধিনায়ক সূর্যকে বিদ্যুৎ গতিতে স্ট্যাম্প আউট করেন মহেন্দ্র সিং ধোনি। ৪৩ বছর বয়সে এসেও উইকেটের পিছনে তার ক্ষিপ্রতা সকলকে অবাক করে। শেষমেষ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সক্ষম হয় মুম্বই । ধোনিদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আফগানিস্থানের নুর আহমেদ। কম রানের পুজি নিয়ে দুর্দান্ত লড়াই করে রোহিতদের দল। প্রথম ওভারেই ইমপ্যাক্ট সাব রাহুল ত্রিপাঠীর উইকেট নেন দীপক চাহার। রাহুলের উইকেট হারালেও চেন্নাইএর হাল ধরে রাচীন রবীন্দ্র ও ঋতুরাজ গায়কোয়াডের জুটি । অধিনায়ক ঋতু ৫৩ রান করে আউট হলেও কিউয়ী ব্যাটার রাচিনের ৪৫ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস চেন্নাইয়ের জয়ের পথ সুগম করে । ম্যাচ হারলেও মুম্বইয়ের নতুন প্রতিভা জিগেশ পাথুর এর বোলিং সবার প্রশংসা কুড়োয়। তিনি একাই নিজের আইপিএল ডেবিউ ম্যাচে ৩ উইকেট নেন । যার মধ্যে রয়েছে চেন্নাই অধিনায়কের উইকেট । ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আফগান স্পিনার নুর আহমেদ (৪ উইকেট)। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বলেন যে পরপর উইকেট হারানোর পর খেলাটি যেকোনো দিকেই যেতে পারে, তবে দল জেতায় খুশি তিনি ।

Post a Comment

0 Comments