Header Ads Widget

২৫ বছরের অভিনয় কেরিয়ার, এ বার নতুন ভূমিকায় হৃতিক


২৫ বছরের অভিনয় কেরিয়ার, এ বার নতুন ভূমিকায় হৃতিক
রাকেশ রোশন পরিচালিত ‘কোই মিল গয়া’ ছবির পর ২০০৬ সালে মুক্তি পায় ‘কৃশ’। তার পর ২০১৩ সালে মুক্তি পায় ‘কৃশ ৩’। এই সিরিজের চতুর্থ পর্বের শুটিং কবে থেকে শুরু হবে?

কৃশ’ সিরিজ়ের নতুন ছবি নিয়ে পরিচালক রাকেশ রোশন যে চিন্তাভাবনা শুরু করেছেন, তা আগেই জানা গিয়েছিল। মঙ্গলবার সেই খবরে মান্যতা দিয়েছেন ছবির নির্মাতারা। তবে আরও দু’টি বড় চমক রয়েছে। 
সুপারহিরো কৃশের ভূমিকায় অভিনয় করেন হৃতিক রোশন। এ বারেও সেই ভূমিকায় তিনিই থাকছেন । কিন্তু অভিনেতার কাঁধে থাকছে গুরুদায়িত্ব। এর আগে সিরিজ়ের তিনটি ছবি পরিচালনা করেছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন। এ বারে তিনি পরিচালনার দায়িত্ব দিয়েছেন ছেলেকে। অর্থাৎ, তাঁর ২৫ বছরের কেরিয়ারে এই প্রথম হৃতিক কোনো ছবি পরিচালনা করতে চলেছেন। রাকেশ রোশনের সঙ্গে ‘কৃশ ৪’-এ প্রযোজক হিসেবে জুটি বেঁধেছে যশরাজ ফিল্মস। 
খবর প্রকাশ্যে আসতেই হৃতিককে শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিচ্ছেন তার অনুরাগীরা । নির্মাতারা জানিয়েছেন খুব শীঘ্রই এই ছবির শুটিং শুরু হবে।

Post a Comment

0 Comments