Header Ads Widget

রাজস্থানের বিপক্ষে আইপিএল অভিযান শুরু করেছে গতবারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ

রাজস্থানের বিপক্ষে আইপিএল অভিযান শুরু করেছে গতবারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ

রবিবাসরীয় দিনে জোড়া ধামাকা ক্রিকেট প্রেমীদের জন্য। গতকাল ইডেনে হয়ে গেছে আইপিএল ২০২৫ এর উদ্বোধনী ম্যাচ । আজ রয়েছে আবার দুই দুটি ম্যাচ , বিকেল সাড়ে ৩ টা থেকে রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে গত বছরের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস। আর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে সাতটায় চিপকে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। দুটি ম্যাচই দর্শকদের জন্য ধামাকাদার হতে চলেছে। সানরাইজার্স গতবার অনেক ম্যাচে ২০০র বেশি রান স্কোরবোর্ডে তুলেছিল , প্রথম ম্যাচেও তাদের কাছে প্রত্যাশা তেমনই থাকবে । হায়দ্রাবাদ এর ওপেনিং জুটি ট্রেভিস হেড ও অভিষেক শর্মা বিপক্ষ বোলারদের ঘাম ছোটাবেন তা এককথায় বলাই যায় । এবার হায়দ্রাবাদ শিবিরে যোগ দিয়েছেন ঈশান কিষাণ তিনি ব্যাটিংয়ে অন্য মাত্রা যোগ করবেন । কামিন্স দের দলের মিডল অর্ডারে ভরসার দুই মুখ হেনরিখ ক্লাসেন ও নীতিশ কুমার রেড্ডি। সানদের বোলিং বিভাগের প্রধান মুখ এবার মহম্মদ শামি তাকে যোগ্য সঙ্গত করার জন্য আছেন অধিনায়ক প্যাট কামিন্স ও হার্শল প্যাটেল । হায়দ্রাবাদের স্পিন বিভাগে বৈচিত্র আনবেন অ্যাডাম জাম্পা ও রাহুল চাহার। 

অপরদিকে সঞ্জু স্যামসন এর রাজস্থান রয়্যালসের দলের সব থেকে বড় তারকা তরুণ ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। প্রতিযোগিতা মূলক সীমিত ওভারের ক্রিকেট থেকে তিনি দীর্ঘদিন বাইরে আছেন । অধিনায়ক সঞ্জুর সাথে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব তার কাঁধেই থাকবে । মিডল অর্ডারে কার্যকরী ভূমিকা পালন করতে পারেন কলকাতা থেকে রাজস্থানে আসা নীতিশ রানা । এরপর শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ তো আছেনই। দলে থাকলেও প্রথম তিন ম্যাচে শুধু ব্যাটার হিসাবে খেলবেন সঞ্জু স্যামসন। দলের উইকেট কিপিংয়ের দায়িত্ব পালন করবেন ধ্রুব জুড়েল । রাজস্থানের বোলিংয়ে প্রধান স্তম্ভ ইংল্যান্ডের জোফ্রা আর্চার ।তার সাথে আইপিএলের অন্যতম অভিজ্ঞ বোলার সন্দীপ শর্মা এবারে রাজস্থান রয়্যালসে। রাজস্থানের স্পিন বোলিং লাইন আপে কোনো বড় নাম নেই। এবারে দেখা যাক দুই দলের মধ্যে কে জয়ী হয় ?

Post a Comment

0 Comments