আজ আইপিএলে মহাযুদ্ধ , মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স
চেন্নাই ও মুম্বই দু’টি দলই পাঁচ বার করে আইপিএল ট্রফি জিতেছে। এই দুটি দল এক অপরের বিরুদ্ধে মাঠে নামবে আজ । দুটি দলের প্রথম ম্যাচ আজ । জয় দিয়েই নিজেদের অভিযান শুরু করতে পছন্দ করবে আইপিএলের সফলতম দুই ফ্র্যাঞ্চাইজির । চেন্নাই ও মুম্বাই দুই দলই নিজেদের কোর টিম ধরে রাখতে পছন্দ করে , এবারেও তার অন্যথা হয়নি ।চেন্নাই দলের অন্যতম প্রধান মুখ মহেন্দ্র সিং ধোনি। নেতৃত্ব ছেড়ে দিলেও তিনি এখনো অলিখিত নেতা । বয়স ৪০ এর কোঠা ছড়িয়ে গেলেও উইকেটের পিছনে থেকে তিনি ম্যাচ নিয়ন্ত্রণ করতে এখনো সিদ্ধহস্ত ।ঋতুরাজ অধিনায়ক হলেও ধোনি দলের শেষ কথা । এখনো অবধি পাঁচবার আইপিএল জিতিয়েছেন মাহি। বয়স বাড়লেও তিনিই দলের এক্স ফ্যাক্টর । চেন্নাই ভক্তদের জন্য আরো একটা খুশির কারণ রয়েছে । সেটা হলো রবিচন্দ্রন অশ্বিন এর ঘরে ফেরা । অশ্বিন - জাদেজার জুটির খেলা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন চিপকে উপস্থিত থাকা দর্শকেরা । অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স এ তারকার ছড়াছড়ি । দলে একাধিক ক্রিকেটার আছেন যারা নেতৃত্ব দিতে পারবেন । রোহিত, বুমরা , সূর্যকুমার , হার্দিক , মিচেল স্যান্টনার প্রমুখ ক্রিকেটারদের নেতৃত্বের গুণে সমৃদ্ধ একটা দল। দলে থাকলেও আজকে প্রথম একাদশে দেখা যাবে না হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাকে। হার্দিক আজকের ম্যাচ মিস করবেন গত বছরের শেষ ম্যাচে স্লো ওভাররেটের কারণে এক ম্যাচের নির্বাসন পেয়েছেন । আর বুমরা চোটের কারণে ম্যাচের বাইরে। আইপিএল এ এখনো অবধি ৩৭ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। চেন্নাই যেখানে জিতেছে ১৬ বার , আর মুম্বাই জিতেছে ১৯ বার । দেখা যাক রবিবাসরীয় সন্ধ্যায় এই ম্যাচ কোন দল জেতে?

0 Comments