Header Ads Widget

Virat Kohli, Phil Salt Destroyed Kkr In IPL 2025 Opening Clash


 কোহলি - ফিল সল্ট এর ব্যাটিংয়ে ধরাশায়ী নাইটরা 

ঘরের মাঠে হার দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করলো গত বছরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স । টস জিতে আরসিবি অধিনায়ক রজত পাতিদার কলকাতাকে ব্যাট করতে পাঠান। প্রথমে ব্যাট করে ১৭৪ রান তোলে গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। প্রথম ওভারে কুইন্টন ডি কক এর উইকেট হারালেও ম্যাচের রাশ থাকে নাইটদের হাতে । অজিঙ্কা রাহানে ও সুনীল নারিন এর জুটিতে ওঠে ১০৩ রান । নারিন ফেরেন ৪৪ রান করে । আর অধিনায়ক রাহানের সংগ্রহ ৫৬ রান । এই দুই ব্যাটার ফিরতেই নাইটদের মিডল অর্ডার বেঙ্গালুরুর বোলিংয়ের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করে । শেষের দিকে অঙ্গকৃষ রঘুবংশীর ২২ বলে ৩০ রানের ইনিংস কলকাতাকে ১৭০ রানের গণ্ডি পার করতে সাহায্য করে । বিরাটদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ক্রুণাল পাণ্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফিল সল্ট - বিরাট কোহলির ওপেনিং জুটি কলকাতার থেকে ম্যাচ ছিনিয়ে নেয়। প্রথম উইকেটে ওঠে ৯৫ রান । ৫৬ রান করে সল্ট ফিরে গেলেও ম্যাচ জিততে বিশেষ কোনো অসুবিধা হয়নি বেঙ্গালুরুর। কিং কোহলি ৫৯ রানে অপরাজিত থাকেন।ইমপ্যাক্ট সাব দেবদত্ত পাল্লিকাল ১০ রান করে আউট হয়ে গেলেও ম্যাচের রাশ ধরেন অধিনায়ক রজত পাতিদার। তিনি ১৬ বলে ৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

Post a Comment

0 Comments