আইপিএলে কলকাতার ম্যাচের সুচিতে বদল , খেলা পিছল ২ দিন
কলকাতার ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর । ৬ এপ্রিল রামনবমীর জন্য কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্ট ম্যাচ অন্যত্র সরে যাওয়ার আলোচনা চলছিল তা ইডেনেই অনুষ্ঠিত হবে । শুধু দিনের পরিবর্তন হয়েছে । ৬ তারিখের জায়গায় ম্যাচ এপ্রিলের ৮ তারিখ অনুষ্ঠিত হবে । বিকেল ৩ টা ৩০ থেকে ম্যাচ এর সময় নির্ধারণ করা হয়েছে । ৬ তারিখে রামনবমী থাকার কারণে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে জানানো হয় ওই দিন ম্যাচের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় । আইপিএলের আয়োজকরা দিন অপরিবর্তিত রেখে ম্যাচ গুয়াহাটিতে সরিয়ে দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিল । কিন্তু নাইট সমর্থকদের কথা ভেবে ম্যাচ কলকাতার মাটিতেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শুধু ম্যাচের সময় ও তারিখ পরিবর্তন করা হয়েছে।

0 Comments