বিমান দুর্ঘটনায় মৃত্যু অজিত পাওয়ার এর , শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও 
VOICE TAKE:- আজ ২৮ শে জানুয়ারি সকাল পৌনে নটা নাগাদ মহারাষ্ট্রের বারামতির কাছে প্লেন দুর্ঘটনার কবলে পড়েন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে নিজের ব্যক্তিগত বিমানে করে যাচ্ছিলেন শরদ পাওয়ারের ভাইপো তথা উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ এর চেষ্টা করে তার বিমান , আর সেই অবতরণের আগেই বিমানটি ভেঙে পড়ে। খবর পাওয়া যায় অজিত পাওয়ার সহ বাকি ৪ যাত্রীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী , বাংলার মুখ্যমন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব শোকপ্রকাশ করেন। প্রধানমন্ত্রী মোদী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অজিত পাওয়ার এর সঙ্গে তোলা পুরানো একটি ছবি পোস্ট করে লেখেন "শ্রী অজিত পাওয়ার জি ছিলেন একজন জননেতা। মহারাষ্ট্রের জনগণের সেবায় অগ্রণী ভূমিকা পালনকারী একজন পরিশ্রমী ব্যক্তিত্ব হিসেবে তিনি সর্বত্র সম্মানিত ছিলেন। প্রশাসনিক বিষয়ে তাঁর বোধগম্যতা এবং দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নের প্রতি তাঁর আবেগও উল্লেখযোগ্য ছিল। তাঁর অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। তাঁর পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি " ।

লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী লেখেন "আজ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী শ্রী অজিত পাওয়ার জি এবং তাঁর সহযাত্রীদের বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। এই শোকের মুহূর্তে আমি মহারাষ্ট্রের জনগণের পাশে আছি। এই শোকের সময়ে আমি পুরো পাওয়ার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা জানাই" । 
ঘটনায় শোকপ্রকাশ করতে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন " অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও স্তব্ধ! মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং তাঁর সহযাত্রীরা আজ সকালে বারামতীতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা গেছেন, এবং আমি গভীর ক্ষতির অনুভূতি অনুভব করছি। তাঁর কাকা শরদ পাওয়ার জি সহ তাঁর পরিবার এবং প্রয়াত অজিতজির সমস্ত বন্ধুবান্ধব এবং অনুসারীদের প্রতি আমার সমবেদনা। এই ঘটনার উপযুক্ত তদন্ত হওয়া প্রয়োজন" ।