Header Ads Widget

আনন্দপুরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল , গ্রেফতার বিখ্যাত মোমো সংস্থার দুই উচ্চপদস্থ কর্তা

আনন্দপুরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল , গ্রেফতার বিখ্যাত মোমো সংস্থার দুই উচ্চপদস্থ কর্তা 
VOICE TAKE:- আনন্দপুরের নাজিরাবাদে পরপর দুই গুদামঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে । এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বিখ্যাত মোমো প্রস্তুতকারী সংস্থা ওয়াও মোমোর দুজন উচ্চপদস্থ কর্তাকে গ্রেফতার করেছে। 
ভস্মীভূত হয়ে যাওয়া মোমো কারখানার সেই গুদামের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার কে গতকাল ২৯শে জানুয়ারি বৃহস্পতিবার রাতে নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করেছে
 পুলিশ ।
গত ২৫ শে জানুয়ারি মধ্যরাতে যখন আগুন লেগেছিল তখন তারা কোথায় ছিলেন ? তাদের ভূমিকা কি ছিল সেটাও খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদেরকে হেফাজতে চাইতেই পারে । আজকে শুক্রবার ৩০ শে জানুয়ারি তাদের আদালতে পেশ করা হবে । পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই ম্যানেজারের নাম মনোরঞ্জন শিট ও ডেপুটি ম্যানেজারের নাম রাজা চক্রবর্তী।আনন্দপুরের নাজিরাবাদে পরপর দুই গুদাম ঘরে আগুন লাগার ঘটনায় আগেই গুদামের মালিক গঙ্গাধর দাস কে পুলিশ গ্রেফতার করেছিল ,তারপর গ্রেফতার করা হলো এই মোমো সংস্থার দুই কর্তাকে ।
গত বুধবার রাত পর্যন্ত এই অগ্নিকাণ্ডের মৃতের সংখ্যা ছিল ২১ । কিন্তু পরের দিন বৃহস্পতিবার মধ্যরাতে এবং বিকেলের দিকে আরো দুটি দগ্ধ দেহাংশ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে দেহগুলি এতটাই ভস্মীভূত হয়ে গেছে যে তাদের শনাক্ত করা প্রায় অসম্ভব।ইতিমধ্যে ১৬ জনের দেহ ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । নিখোঁজদের নিকট আত্মীয়দের থেকে এখনো পর্যন্ত ৩২ টি ডি এন এর স্যাম্পেল সংগ্রহ করা হয়েছে দেহ শনাক্তকরণের জন্য ।এই অগ্নিকাণ্ডে যতজন মানুষের দেহাংশ পাওয়া গেছে তার মধ্যে একটি বাদে প্রত্যেকটি দেহই ছিন্ন বিচ্ছিন্ন ,তাই শনাক্তকরণের কাজে দেরি হচ্ছে।

Post a Comment

0 Comments