Header Ads Widget

শীতের আগমন রাজ্যে! শহর কলকাতা এবং বেশ কিছু জায়গায় তাপমাত্রা নিম্নমুখী

শীতের আগমন রাজ্যে! শহর কলকাতা এবং বেশ কিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে
VOICE TAKE: দক্ষিণবঙ্গে আগামী তিন দিন রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। গাঙ্গেয়বঙ্গের বেশ কিছু জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। 
হেমন্ত শেষ হওয়ার আগেই রাজ্যের সর্বত্র শীতের আমেজ। সকালের দিকে কুয়াশা ঢাকা আকাশ। সূর্য উঠলেও তার উত্তাপ তেমন নেই। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি সেলসিয়াস কম। বঙ্গবাসীর মনে প্রশ্ন, এই শীত কি স্থায়ী হবে? নাকি অগ্রহায়ন মাসে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে ! দক্ষিণবঙ্গে আগামী তিন দিন রাত্রিকালীন তাপমাত্রা কোনও হেরফের হবে না। বেশ কিছু জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। ফলে রাতের দিকে ওই সব এলাকায় বেশ ঠান্ডা অনুভূব হবে। তার পরের দু’দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলেও পেতে পারে। শহর কলকাতার আকাশ থাকবে পরিষ্কার। দিনের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে । আর রাতের তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। 

Post a Comment

0 Comments