টোটোচালকের আত্মহত্যা , কারণ কি এস আই আর? তরজায় শাসক ও বিরোধী দুই শিবির
VOICE TAKE: এক টোটো চালকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গারুলিয়ায়। মায়ের দাবি আর্থিক দেনা ও এস আই আর আতঙ্কে ভুগছিল ছেলে দিশেহারা হয়ে আত্মহত্যা।নোয়াপাড়া থানার গারুলিয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের সোদলা ট্যাঙ্ক রোডের নিত্যানন্দ পল্লী থেকে পুলিশ এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। মৃতের নাম সুমন মজুমদার ( ৩২)। তিনি পেশায় টোটো চালক ছিলেন। সুমনের মৃত্যুর পরের সৃষ্টি হয়েছে রাজনৈতিক চাপান উতর। বৃদ্ধা মা-কে নিয়ে নিত্যানন্দ পল্লীতে একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন। মঙ্গলবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। মৃতের মা দীপা মজুমদার জানান, মঙ্গলবার বেলায় এসআইআর ফর্ম হাতে পেতেই ছেলে টেনশন করছিল। প্রয়োজনীয় নথিপত্র না থাকায় ছেলে চিন্তায় ছিল। চিন্তাগ্রস্ত হয়েই ছেলে আত্মহত্যা করেছে। স্থানীয় কাউন্সিলর পঙ্কজ দাস বলেন, আর্থিক অস্বচ্ছলতার পাশাপাশি এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন ওই যুবক। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। ঘটনা নিয়ে বিজেপির ব্যারাকপুর জেলার সহ-সভাপতি প্রিয়াঙ্গু পান্ডে বলেন, ওই যুবক ধার-দেনায় জর্জরিত হয়ে পড়ছিল। দু'দিন আগে টোটো বিক্রি করে ছেলেটি দেনা কিছুটা মিটিয়েছে। সুতরাং এসআইআর নিয়ে মৃত্যুর অভিযোগ পুরো মিথ্যা।

0 Comments