১৯০৮ সালের ২ রা মে বিহারের মোকামা ঘাট স্টেশনে ব্রিটিশ পুলিশের হাতে ভারতের স্বাধীনতার ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র প্রফুল্ল চাকী ওরফে দীনেশ চন্দ্র রায় শহীদ হন। ইতিহাসের দলিলে লিখিত আছে প্রফুল্ল চাকী ব্রিটিশ পুলিশের হাতে ধরা না দিয়ে আত্মহত্যা করেন, কিন্তু বিভিন্ন সূত্র ও তথ্য বিশ্লেষণ করে দেখা যায় আত্মহত্যা নয়, তাঁকে নিশংশ ভাবে খুন করে , ব্রিটিশ পুলিশ। সেই অগ্নিপুত্রের স্মরণে আজ ১লা মে বিল্পবী প্রফুল্ল চাকী মেমোরিয়াল ট্রাস্ট এক স্মরণ সভার আয়োজন করেন উত্তর কলকাতার প্রগ্রেসিভ হলে। এই স্বরণ সভায় উপস্থিত ছিলেন প্রফুল্ল চাকীর পরিবারের সদস্য শ্রী সুব্রত চাকী, শ্রী অশোক চাকী সহ বিপ্লবী উল্লাসকর দত্তের পরিবারের সদস্য শ্রী কৌশিক দত্তগুপ্ত এবং আরো বিপ্লবী পরিবারের সদস্য/ সদস্যাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজের নানা স্তরের বিশিষ্ট ব্যক্তি বর্গ। অনুষ্ঠানের শুরু হয় প্রফুল্ল চাকীর ফটোতে মাল্যদান ও পুষ্প প্রদানের মধ্যে দিয়ে।উপস্থিত সমস্ত গুণীজন ও স্বাধীনতা সংগ্রামী শহীদের পরিবারের সদস্যদের সম্মাননা দিয়ে তাদের সম্মানিত করা হয়। প্রত্যেকেই তাদের নিজস্ব ভাবনা ব্যক্ত করেন বিপ্লবী প্রফুল্ল চাকীকে নিয়ে। এইদিন এই সভায় উপস্থিত ছিলেন এই মুহূর্তে সমাজ মাধ্যমে বহুল পরিচিত ব্যক্তি কুণাল বসু মহাশয়। তার তথ্য ভিত্তিক বক্তব্য উপস্থাপনা সকলকে মুগ্ধ করে। গত বছর বিপ্লবী প্রফুল্ল চাকীর উপর একটি তথ্যচিত্র তৈরি করেন শ্রী সুমিত ঘোষ মহাশয়। সেই তথ্য চিত্রটি আজ আবার প্রদর্শিত হয়। নবীন চিত্র পরিচালক শ্রী অমিত্রম মন্ডল বিপ্লবী প্রফুল্ল চাকীর বায়োগ্রাফি তৈরি করছেন। তার পোস্টার প্রদর্শন করেন।শুটিংয়ের কাজ শীঘ্রই শুরু হবে বলে তিনি জানান। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে ও বিপ্লবী প্রফুল্ল চাকীকে সন্মান জানিয়ে বিপ্লবী প্রফুল্ল কুমার চাকী পরিবারের বর্ষীয়ান সদস্য শ্রী সুব্রত চাকী আজকের এই স্মরণ সভার সমাপ্তি ঘোষণা করেন। *Voice Take* চ্যানেলের পক্ষ থেকেও বিপ্লবী শহীদ প্রফুল্ল চাকীর প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা।


0 Comments