Header Ads Widget

আজ থেকেই দিল্লিতে অবস্থানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা! যন্তরমন্তরে চলছে বিক্ষোভ কর্মসূচি

Delhi: আজ থেকেই দিল্লিতে অবস্থানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা! যন্তরমন্তরে চলছে বিক্ষোভ কর্মসূচি 


DELHI:- গত সোমবার দুপুরেই ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে বাসে করে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রায় ৬০ জন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ইতিমধ্যেই তাঁরা পৌঁছে গিয়েছেন দিল্লি৷ আজ দুপুর ১২টা থেকে অবস্থান শুরু থেকে দিল্লির যন্তরমন্তরে । চাকরি হারানোর প্রতিবাদে ধর্নায় বসেছেন তাঁরা। কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের নির্দেশের পরে চাকরি হারিয়েছেন তাঁরা৷ তাদের প্রশ্ন একটাই , কেন আলাদা করা যাচ্ছে না ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’দের তালিকা ? সেই দাবি তুলেই নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় চাকরি পাওয়ার পরীক্ষার্থীদের একাংশ৷ তারা দাবি জানাচ্ছেন, যাঁরা ‘যোগ্য’ তাঁদের অন্তত ফিরিয়ে দেওয়া হোক চাকরি, তাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনকে এবার পশ্চিমবঙ্গ ছাড়িয়ে রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তাঁরা৷ চাকরিহারা সংগঠন ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ’ গত রবিবার জানিয়েছিল, সোমবার তাঁদের সদস্যেরা বাসে করে দিল্লির উদ্দেশে রওনা দেবেন৷ যাওয়ার পথে যে সমস্ত রাজ্য পড়বে, সেই মানুষদের কাছে তাঁদের দুর্দশার কথা জানিয়ে লিফলেট বিলি করবেন তাঁরা৷ আগামীকাল ১৭ তারিখ ধর্মতলার ওয়াই চ্যানেলে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সংগঠনের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের ব্যাজ প্রদান করা হবে , এবং অনুরোধ করা হবে তারা যেন ব্যাজ পরেই কর্মক্ষেত্রে কাজ করেন । আগামী ২২ শে এপ্রিল দুপুরে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এবার দেখার চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আন্দোলনের মাধ্যমে তাদের চাকরি ফিরে পান কি না ? 

Post a Comment

0 Comments