PUNJAB KINGS :- 111 (15.3)
KOLKATA KNIGHT RIDERS:- 95 (15.1)
VOICE TAKE:-
লজ্জার হার কলকাতা নাইট রাইডার্সের। ১১২ রানের ছোট লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ৯৫ রানে অলআউট গত বছরের আইপিএল চ্যাম্পিয়নরা । আজকের ম্যাচে পাঞ্জাব কিংস দলের অধিনায়ক শ্রেয়স আয়ার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন , পাঞ্জাব অধিনায়কের এই সিদ্ধান্ত অবাক করে দেয় সমস্ত ক্রিকেট বোদ্ধাদের । ব্যাটিং পাওয়ারপ্লের ৬ ওভারের মধ্যেই ৪ উইকেট খুইয়ে বসে প্রীতি জিন্টার দল । দলের স্কোরবোর্ডে রানের সংখ্যা মাত্র তখন ৫৪ । পাঞ্জাবের বিস্ফোরক ব্যাটাররা অজিঙ্কা রাহানেদের সামনে নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে আসে। পুরানো দল কলকাতাকে সামনে পেয়েও রানের খাতাই খুলতে পারেননি অধিনায়ক শ্রেয়স। হরষিত রানার বলে তিনি আউট হন। পাঞ্জাব কিংস এর জার্সিতে আজ অভিষেক হয় দুই অজি ক্রিকেটার এর । জস ইংলিশ ও জেভিয়ার বার্টলেট এই দুজনই প্রথম ম্যাচে সফল হতে পারেননি। ১৫.৩ ওভারে মাত্র ১১১ রানে পাঞ্জাব কিংস এর ইনিংস গুটিয়ে যায়। দলের সর্বোচ্চ রান সংগ্রাহক প্রবাসিমরন সিং (৩০) । কলকাতার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হরষিত রানা । অল্প রানের টার্গেট সকলে ভেবেছিল কলকাতা সহজেই জিতে যাবে , কিন্তু ভাগ্যদেবতা রাহানেদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল অতি বড় ক্রিকেট বিশ্লেষক ও কল্পনা করতে পারেনি । যেখানে ২৫০ রানের লক্ষ্যমাত্রা সহজেই পূরণ করা যাচ্ছে সেখানে ১১১ রান অতিক্রম করা বাচ্চাদের ব্যাপার । শুরুতে দুই ওপেনার কুইন্টন ডি কক (২) ও সুনীল নারিন (৫) রানে ফিরলেও পরে হাল ধরেন অজিঙ্কা রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশী। দুই ব্যাটার ফিরতেই নাইটদের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
যজুবেন্দ্র চাহাল ও মার্কো জানসেন বোলিং এর মোকাবিলা করতে ব্যর্থ হয় কলকাতার তাবড় তাবড় ব্যাটাররা । ১৫.১ ওভারে ৯৫ রানে অলআউট হয় কিং খানের দল। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন যজুবেন্দ্র চাহাল ।


0 Comments