Header Ads Widget

বিধায়ক তাপস চ্যাটার্জির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল সংগীত সন্ধ্যা


VOICE TAKE

রিপোট - জয়ন্ত চক্রবর্তী: গত ১০ ই এপ্রিল উত্তর ২৪ পরগনার নারায়নপুর তেঁতুলতলা পূর্বাচলে বৈশালী মিউজিক একাডেমির উদ্যোগে তাদের বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেলো। বৈশালী মিউজিক একাডেমির প্রধান বৈশালী দাসের ছিল শুভ জন্মদিনের এবং একাডেমির প্রতিষ্ঠা দিবস। তাই সব মিলিয়ে এক সুন্দর সঙ্গীত মুখর সন্ধ্যার সাক্ষী রইলাম আমরা। বিভিন্ন কলাকুশলীর সঙ্গীত পরিবেশনের সাথে অনেক অতিথি শিল্পী যেমন বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী ও কবি সাহিত্যিক সহ প্রচুর গুণীজনের সমাগম হ্য়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জী ও স্থানীয় কাউন্সিলর শ্রীমতি আরত্রিকা ভট্টাচার্য্য। বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জী মহাশয় একডেমির প্রধান বৈশালী ম্যাডাম, সহ চিত্র পরিচালক পলাশ বৈরাগী ও আরো বেশ কয়েকজন শিল্পীকে নিয়ে মেতে যান এই সঙ্গীত মুখর সন্ধ্যায়। তিনি সবার সাথে গলা মিলিয়ে একটি সঙ্গীত পরিবেশনাও করেন। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিল অভিনেতা জিতু, এছাড়া উল্লেখযোগ্য শিল্পীদের দের মধ্যে উপস্থিত ছিল নৃত্যে রাজশ্রী, অগ্নি সঙ্গীতে উপাসনা মালিক সহ একাডেমির স্টুডেন্ট এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। বৈশালী মিউজিক একাডেমির আজকের অনুষ্ঠান যথেষ্ট সুন্দর ও মনোগ্রাহী উপস্থাপনায় সার্থক রূপ ধারণ করে।

Post a Comment

0 Comments