হাতে মাত্র আর ৯ টা দিন , শুরু হয়ে যাবে বিশ্বের জনপ্রিয়তম টি টোয়েন্টি লীগ আইপিএল l প্রথম দিনই কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু l এর জন্য গতকাল অনুশীলনে নেমে পড়লো গত আসরের চ্যাম্পিয়নরা l দলের সিংহভাগ ক্রিকেটাররা এদিনের অনুশীলন শিবিরে উপস্থিত থাকেন l কলকাতার চিরাচরিত রীতি অনুযায়ী উইকেট পুজোর মধ্য দিয়ে প্রাকটিসের শুভ সূচনা হয় l কোচ চন্দ্রকান্ত পন্ডিত ও মেন্টর ডোয়েন ব্র্যাভোর অধিনে নাইট বাহিনী প্রস্ততি আরম্ভ করে l ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে বেশ কিছুক্ষন নিজেদের মধ্যে গল্প করতে দেখা যায় l চোট সারিয়ে দক্ষিণ আফ্রিকার বোলার এনরিক নোকিয়া নেট এ বেশ কিছুটা সময় বোলিং করেন l নাইটদের নতুন অধিনায়ক অজিঙ্কা রাহানে ও সহ অধিনায়ক ভেঙ্কটেশ আয়ার উপস্থিত ছিলেন l প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেলেও এখনো ব্যাটিং ও ফিল্ডিং কোচ কে হবে, সেটা এখনো ঠিক করে উঠতে পারিনি কেকেআর টিম ম্যানেজমেন্ট l আশা করা যায় আগামী তিন চার দিনের মধ্যে তা চূড়ান্ত হয়ে যাবে l

0 Comments