ভয়ঙ্কর দুর্ঘটনা জলপাইগুড়িতে, ট্রাকের নীচে পিষ্ট হয়ে ছিন্নভিন্ন দেহ
VOICE TAKE:- মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফেরার পথে জলপাইগুড়ির তৃণমূল নেতা লুৎফর রহমানকে পিষে দিল ট্রাক। ঘটনায় জখম লুৎফার রহমানের কন্যা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আত্মীয়দের একাংশ জাতীয় সড়ক ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় অবরোধ করে পুলিসকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন।
স্থানীয় সূত্র মারফত খবর, গতকাল ১০ ই ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে টিউশন থেকে নিজের বাইকে মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন লুৎফার রহমান। সেই সময় অতিরিক্ত গতিতে আসা একটি ট্রাক তাঁর বাইকে ধাক্কা মারে। ধাক্কার আঘাতে লুৎফার রহমানের মেয়ে রাস্তার পাশে ছিটকে পড়লেও, বাইক চালক লুৎফার রহমান ট্রাকের নিচে একদম পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে । জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে । ধাক্কা মারার পর ট্রাকটি বাইক টেনে নিয়ে যায় । রাস্তায় ঘর্ষণের পর বাইকটিতে আগুন ধরে যায় ।
পুলিশ লরিটি বাজেয়াপ্ত করেছে এবং পলাতক চালক ও খালাসীর খোঁজে তল্লাশি শুরু করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। জলপাইগুড়ি জেলা পুলিস সুপার জানান, সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিস। পাশাপাশি ঘাতক লরিটিকে আটক করার পাশাপাশি লরির একজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে মোটরবাইক। মৃত লুৎফার রহমান তৃনমূল কংগ্রেসের জলপাইগুড়ি সদর ২ ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন ।

0 Comments