Header Ads Widget

ফের কলকাতা শহরের বহুতলে অগ্নিকাণ্ড, প্রাণ বাঁচাতে সন্তানকে নিয়ে পথে নেমে এলেন নুসরাত- যশ

ফের কলকাতা শহরের বহুতলে অগ্নিকাণ্ড, প্রাণ বাঁচাতে সন্তানকে নিয়ে পথে নেমে এলেন নুসরাত- যশ 
VOICE TAKE:- ছুটির দিন রবিবার সকালে শহরে দেখা গেল অগ্নিকাণ্ড। ডায়মন্ড সিটির বহুতলে আগুন লাগে । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। অভিনেতা যশ দাশগুপ্ত ,নুসরাত জাহান, বিধায়িকা -অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তারকা ব্যক্তিত্ব এই বহুতলের বাসিন্দা । নিজেদের প্রাণ বাঁচাতে অন্যান্য বাসিন্দাদের সাথে তারাও নিচে নেমে আসেন । বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে বলে খবর স্থানীয় সূত্র মারফত । 

প্রাথমিক তদন্তে দমকল আধিকারিকরা জানিয়েছেন, কোন প্রদীপ বা মোমবাতি থেকে আগুন লাগতে পারে এছাড়া ইলেকট্রিক শর্ট-সার্কিট থেকেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না । ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিপর্যয় মোকাবিলা কর্মীরা । ডায়মন্ড সিটির টাওয়ার টু ফাইভ বি তে আগুন লাগে এবং সেখান থেকে দ্রুত তা ছড়িয়ে পড়ে । 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকালে আচমকা ডায়মন্ড সিটির ছয় তলার একটি ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। মৌতলের আবাসিক রা দুটো দমকল ও পুলিশকে খবর দেয় । প্রাথমিকভাবে দমকলের চারটি ইঞ্জিন আগুন লাগানোর কাজ শুরু করে পরে আরো একটা ইঞ্জিন ঘটনাস্থলে আসে । মোট দমকল এর পাঁচটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে । স্থানীয় বাসিন্দাদের দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় । ঘটনায় কোন আহত বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে অনেক টাকার জিনিসপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

প্রসঙ্গত দিন দুয়েক আগেই সটলেক সেক্টর ফাইভ এর গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিং এর একটি রেস্তোরায় আগুন লাগার ঘটনা ঘটেছিল । তারপরেই আজ টালিগঞ্জের এই বিখ্যাত আবাসনে আগুন লাগলো ।

Post a Comment

0 Comments