VOICE TAKE:-ফুটবল খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ শিলংয়ের সাংসদ রিকি এ জে সিংকন। মৃত্যু হল খেলার মাঠেই। উপস্থিত সকলে তখন হতবাক। ঘটনায় শোকের ছায়া রাজনৈতিক মহলে। ঘটনাটি ঘটেছে গতকাল ১৯ শে ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যায়।
শিলংয়ের মাওলাই মাওইয়ং এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল ম্যাচ খেলছিলেন সিংকন। খেলতে খেলতেই আচমকা মাঠে লুটিয়ে পড়েন। বন্ধুরা তৎক্ষণাৎ তাঁকে নিকটবর্তী মাওইয়ং কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। আশ্চর্যজনক ভাবে সেই সময় সেখানে কোনো চিকিৎসক ছিলেন না। আবার সেখান থেকে তাঁকে আরও ভাল স্বাস্থ্যকেন্দ্রে রেফার করা হয়। এর পর দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় শিলংয়ের ড. এইচ গর্ডন রবার্টস হাসপাতালে । সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
সাংসদের ঘনিষ্ট সূত্রের অভিযোগ, এই হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসাটুকু দেওয়া হয়নি। প্রাণ ফেরানোর জন্য প্রয়োজনীয় কোনও চিকিৎসাই সেভাবে করেননি ডাক্তাররা। রাত ৮টা ৪২ মিনিটে মৃত ঘোষণা করে দেওয়া হয়। সাংসদের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ রাজ্য রাজনীতি।
রাজনীতিতে তার উত্থান বেশ চমকপ্রদ । প্রাক্তন অধ্যাপক সিংকন প্রথমবার সাংসদ হন। ২০২৪ লোকসভা ভোটে বিপুল ব্যবধানে জিতে উঠে আসেন রাজনীতির একেবারে সামনে সারিতে। ভয়েস অফ পিপলস পার্টির টিকিটে তিনি লড়াই করেন। তিনবারের কংগ্রেস সাংসদ ভিনসেন্ট এইচ পালাকে প্রায় ৩.৭ লক্ষ ভোটে পরাজিত করেন তিনি—গোটা উত্তর-পূর্বাঞ্চলের রাজনীতিতে নজির।
তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা । তিনি লেখেন, “ড. রিকি ছিলেন নিষ্ঠাবান, বিনয়ী, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখা এক নেতা। এমন অকস্মাৎ মৃত্যু গভীর শূন্যতা তৈরি করল।”

0 Comments