Header Ads Widget

পরিচালক রোহিত শেট্টির বাড়ির লক্ষ্য করে পরপর গুলি

পরিচালক রোহিত শেট্টির বাড়ির লক্ষ্য করে পরপর গুলি 
VOICE TAKE:- আবার গুলিবর্ষণ এর ঘটনা ঘটল দেশের ফিল্ম নগরী মুম্বইতে । এবার পরিচালক রোহিত শেট্টির মুম্বইয়ের আবাসনের সামনে রবিবার মাঝরাতে কয়েক রাউন্ড গুলি চালানোর ঘটানোর খবর এসেছে ।এর আগে সালমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, এখন ঘটলো রোহিত শেট্টির বাড়ির সামনে ।পুলিশ সূত্রে খবর রাত ১২ঃ৪৩ নাগাদ জুহু এলাকায় অবস্থিত রোহিত শেট্টির বাড়ির সামনে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় ।
প্রাথমিক তদন্ত হওয়ার পর পুলিশ জানিয়েছে বাইকে চড়ে আসা দুই ব্যক্তিএই ঘটনা ঘটিয়েছে । তবে সৌভাগ্যবশত পরিচালক কিংবা তার বাড়ির কেউই এতে আহত হয়নি । মুম্বাইয়ের এরকম অভিজাত জায়গায় এখানে ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি করেছে।ঘটনার পরেই এলাকা জুড়ে পুলিশ বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে । প্রত্যেকটি সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে অপরাধীদের চিহ্নিত করা যায় কিনা ।
পুলিশ পরিচালকের বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ । ফরেনসিক দল ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করে গেছে । পুলিশের প্রাথমিক অনুমান ,ভয় দেখানোর উদ্দেশ্যেই এই হামলা চালানোর ঘটনা ঘটিয়েছে ওই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ।এই ঘটনায় কোন গ্যাংস্টার গোষ্ঠীর হাত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ।

রোহিত শেট্টি বলিউডের একজন নামজাদা পরিচালক । অ্যাকশন ,কমেডি এবং বড় মাপের স্ট্যান্ট দৃশ্যের জন্য তার ছবিগুলি বিশেষভাবে জনপ্রিয় দর্শকদের কাছে। গোলমাল , সিংহম, সিম্বা, সুরিয়বংশী, চেন্নাই এক্সপ্রেস এর মত একাধিক সফল ছবি তিনি পরিচালনা করেছেন ।

Post a Comment

0 Comments