VOICE TAKE: নতুন ইংরাজি বছর ২০২৬ এর শুরুটা খুব একটা সুখকর হয়নি ভারতীয় ক্রিকেট দলের জন্য। বিগত ১১ ই জানুয়ারি থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ প্রথম ম্যাচে জেতার পরও শেষ অবধি ২-১ ব্যবধানে হেরেছে ভারত। তবে সেসব এখন অতীত। আগামীকাল অর্থাৎ ২১ শে জানুয়ারি থেকে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শুরু । নতুন চ্যালেঞ্জ ভারতীয় দলের সামনে। এই সিরিজের পরেই টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিউজিল্যান্ড সিরিজ সূর্যকুমারদের কাছে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। এই সিরিজের দলই বিশ্বকাপে খেলবে। এবার যদি তিলক বর্মা ও ওয়াশিংটন সুন্দর ফিট হয়ে যান তারা দেশের মাটিতে হতে চলা বিশ্বকাপের দলে সামিল হতে পারেন। ভারত ও নিউজিল্যান্ড দুই দলের কাছে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপুর্ন। ভারতীয় দল এই সিরিজে মোট পাঁচটি ম্যাচ খেলবে। প্রথমটি আগামীকাল ২১ শে জানুয়ারি বিদর্ভে। দ্বিতীয়টি ২৩ শে জানুয়ারি রায়পুরে , তৃতীয় ম্যাচ ২৫ শে জানুয়ারি গুয়াহাটিতে , চতুর্থ ম্যাচ ২৮ শে জানুয়ারি বিশাখাপত্তনমে এবং সিরিজের অন্তিম ম্যাচ ৩১ শে জানুয়ারি তিরুবন্তপুরমে । সবকটি ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে।
*টি টোয়েন্টি সিরিজের ভারতীয় দল*:-
সূর্যকুমার যাদব(অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শ্রেয়স আয়ার (প্রথম তিনটি টি-টোয়েন্টি), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), রিংকু সিং, জসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী , ঈশান কিশান (উইকেটরক্ষক ) , রবি বিষ্ণই।

0 Comments