Header Ads Widget

বাবা ভোলেনাথের ভক্তদের জন্য বিরাট সুখবর, এবার থেকে কলেশ্বর মন্দিরেই দর্শন হবে ১২ জ্যোতির্লিঙ্গের

বাবা ভোলেনাথের ভক্তদের জন্য বিরাট সুখবর, এবার থেকে কলেশ্বর মন্দিরেই দর্শন হবে ১২ জ্যোতির্লিঙ্গের 
VOICE TAKE: বাবা ভোলেনাথের ভক্তদের জন্য বিরাট সুখবর, এবার থেকে কলেশ্বর মন্দিরেই দর্শন হবে ১২ জ্যোতির্লিঙ্গের ।  একই মন্দিরের মধ্যেই দর্শন হবে বারো জ্যোতির্লিঙ্গের। এমনই ব্যবস্থা করে হরিনাম সংকীর্তন ও শ্রীমদ্ভাগবত কথার মধ্য দিয়ে বারো জ্যোতির্লিঙ্গের প্রতিষ্ঠা করা হলো আজ। বীরভূমের ঐতিহ্যবাহী কলেশ্বরের কলেশনাথ শিবমন্দিরের গর্ভগৃহের মধ্যে স্থাপন করা হলো বারটি জ্যোতির্লিঙ্গের। মূলত যে সমস্ত পূরনার্থী বা দর্শনার্থীরা এই মন্দিরে এসে পুজো দেবেন ঠিক সে সমস্ত ভক্তদের কথা মাথায় রেখে মন্দিরের গর্ব গৃহের দেওয়ালের মধ্যে ১২ জ্যোতির্লিঙ্গের উদ্বোধন করা হলো আজ। এদিন কয়েক হাজার ভক্তের সমাগমের পাশাপাশি বিশিষ্ট সমাজ সেবীদের উপস্থিতিতে আজ থেকে ভক্তদের দর্শনের জন্য উদ্বোধন করা হলো এই ১২ জ্যোতির্লিঙ্গের। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত হরিনাম সংকীর্তনের পাশাপাশি শ্রীমদ্ভাগবত কথার আয়োজন করা হলো মন্দির প্রাঙ্গণে, সবশেষে ভক্তদের জন্য মহা প্রসাদেরও ব্যবস্থা করা হয় মন্দির চত্বরে।

Post a Comment

0 Comments