নাইটদের কাছে পরবর্তী প্রত্যেক ম্যাচ ফাইনালের সমান , রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে বললেন আন্দ্রে রাসেল
VOICE TAKE : দীর্ঘদিন তিনি ছিলেন ফর্মের বাইরে । চেষ্টা করছিলেন কিন্তু কোনোভাবেই সফল হতে পারছিলেন না ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ভক্তদের মধ্যে থেকে রাসেল কে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার দাবি ও উঠেছিল । ক্রিকেট বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছিলেন তাকে আরো ওপরের দিকে ব্যাটিং এ পাঠানোর জন্য , সেই মত নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে ৪ নম্বরে ব্যাট করতে পাঠান এই ক্যারিবীয় অলরাউন্ডারকে । অধিনায়কের সিদ্ধান্তকে যথাযথ সম্মান দিলেন এই হার্ড হিটার। ঘরের মাঠ ইডেনে তার অসাধারণ হাফ সেঞ্চুরির জন্য ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি। ম্যাচের পর তিনি বলেন যে তারা সবাই জানত যে এই খেলাটি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন যে এই শেষ চারটি খেলা তাদের জন্য চারটি ফাইনালের মতো, এবং তাদের মাঠে সবকিছু ঢেলে দিতে হবে, এবং তিনি জয়ে খুব খুশি। উল্লেখ করেন যে তিনি ডট বল নিয়ে চিন্তিত ছিলেন না, এবং তিনি তার শক্তি সম্পর্কে যথেষ্ঠ অবগত ছিলেন এবং জানেন পরবর্তীতে তার শক্তি অনুযায়ী খেলতে পারবেন । তিনি এটাও বলেন যে এটি একটি কঠিন উইকেট ছিল, তাই তিনি নিজেকে কয়েকটি বল সময় নিয়েছিলেন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ভালো ইনিংস শেষ করতে পেরে খুশি ছিলেন, এবং রিঙ্কুও তার ভূমিকা পালন করেছিলেন। আরও যোগ করেন যে যখন আপনি ৫ ওভার দেখেন, আপনি ৩০ বল দেখতে পান, এবং যদি তিনি এর মধ্যে ১৫ টি বলের মুখোমুখি হন, তাহলে তিনি প্রায় ৪০ রান করতে পারবেন। তিনি এই বলে শেষ করেন যে তার ইনিংসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং একবার সুযোগ পেলে ভালো খেলে দলকে জেতাতে চান । আন্দ্রে রাসেলের ফর্মে ফেরা নাইট শিবিরকে বেশ স্বস্তি দেবে তা নির্দ্বিধায় বলাই যা
য়।


0 Comments